বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শত কোটি টাকার সম্পদের মালিক বিআরটিএ’র পরিচালক শহীদুল্লাহ !

সাজেদা হক :    |    ০৭:০০ পিএম, ২০২৪-০৭-১১

শত কোটি টাকার সম্পদের মালিক বিআরটিএ’র পরিচালক শহীদুল্লাহ !

মিরপুর বিআরটিএর ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ শহীদুল্লাহ। তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, বদলি বাণিজ্য, কমিশন বাণিজ্যসহ প্রতিটি সার্কেলের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে প্রায় শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। পাশাপামি রোড পারমিট শাখায় দালালের সিন্ডিকেট গড়ে তুলে নিয়মিত মাসোহারা নেন বলেও দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অভিযোগে জানান ইকবাল হোসেন নামের এক ব্যক্তি। 

দুদকে দায়ের করা অভিযোগে ইকবাল জানান, দায়িত্ব নেয়ার পর থেকেই ঘুষ বাণিজ্য শুরু করেন মোঃ শহীদুল। ক্ষমতার অপব্যবহার করে প্রতিটি সার্কেলের  কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে মাসোহারা নেন। কেউ উৎকোচ না দিতে চাইলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেন এবং বদলির হুমকি দেন। বিভাগীয় পরিচালক মো: শহীদুল্লা চাকরির পাশাপাশি নিয়মিত বদলির তদবির করেন, প্রশাসনিক প্রতিটি কাজ পাইয়ে দিতে এবং করাতে কমিশন নেন বলে আবেদনে দাবি করা হয়। 

অবৈধপথে অর্জিত এসব অর্থে মো: শহীদুল্লাহ ঢাকার শ্যামলীতে ২ নম্বর রোডের ১২/ঠ/৭ নম্বর বাড়িটি তৈরি করেছেন। এছাড়া গাজীপুরের জয়দেবপুরের চান্দনায় আরেকটি বাড়ি বানিয়েছেন। পাশাপাশি জন্মভিটা নরসিংদীতে ২০ বিঘার মতো জমি ক্রয় করেছেন। স্ত্রীর নামে আলিসান বাড়ী ও গাড়ী এবং বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্রসহ মো: শহীদুল্লাহর অবৈধ সম্পদের পরিমান শতকোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দুদককে জানিয়েছেন ইকবাল হোসেন। 

তথ্যানুসন্ধান বলছে,  কয়েক বছরে নামে বেনামে গড়ে তুলেছেন অসম সম্পদের পাহাড়। ২০২০-২০২১ অর্থবছরে বেতন সর্বসাকুল্যে ছিল ৬৫ হাজার ৪৬২ টাকা। যার দালিলিক প্রমাণ ও সংরক্ষিত আছে এই প্রতিবেদকের হাতে।কিন্তু বসবাস করেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের , বি-ব্লকের ১৩/এ/১ নম্বর সেলটেক চন্দ্রমল্লিকার চোখ ধাঁধানো আলিশান ডুপ্লেক্স এপাটমেন্টে। যার ভাড়ার মধ্যে তার প্রাপ্ত বেতনের প্রায় ৪ গুন। মাঝেমধ্যেই দুবাইসহ মধ্যপ্রাচ্যেরে দেশগুলোতে বিলাস ভ্রমণে পাঠান স্ত্রীসহ পরিবারের সদস্যদের।
এদিকে এসব বিষয় নিয়ে মন্তব্য জানতে বিআরটিএ’র পরিচালক মো: শহীদুল্লাহ’র সাথে প্রথমে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। হোয়াটঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে মতামত জানতে চাইলেও তিনি কোন উত্তর দেননি। পরে তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি এই মুহুর্তে সময় দিতে পারবেন না বলে ব্যক্তিগত সহকারীকে দিয়ে প্রতিবেদককে জানিয়ে দেন। প্রতিবেদককে সাক্ষাত করার জন্য আবেদন পত্র জমা দিতে বলেন। 

প্রতিবেদক সাক্ষাতের সময় চেয়ে আবেদন করে আসেন। পরে সাংবাদিক ওসমান গনি বাবুল নামের এক সাংবাদিক প্রতিবেদককে ফোন দিয়ে বলেন, মো: শহীদুল্লাহ তাকে ফোন দিয়েছেন, তাকে তিনি চেনেন এবং মো: শহীদুলল্লাহ একজন দরবার করা লোক।তিনি ঘুষ খান না, যদি কখনও ঘুষ নেন তো সেসব অর্থ তিনি সকলের মাঝে বিলিয়ে দেন। তিনি একজন সৎ কর্মকর্তা দাবি করে তিনি তার নিউজ না করতে প্রতিবেদককে অনুরোধ করেন। মো: শহীদুল্লাহকে প্রশ্নের উত্তর দেয়ার জন্য বলতে প্রতিবেদক সাংবাদিক ওসমান গণি বাবুলকে পাল্টা অনুরোধ করেন।  

এই প্রতিবেদন প্রকাশের আগে আরেক সাংবাদিক জনৈক মন্ত্রীর পিএসের দোহাই দিয়ে দৈনিক আমাদের বাংলা পত্রিকা অফিসে ফোন করেন।কিন্তু ওই সাংবাদিক মন্ত্রীর পিএসের নাম বলতে ইতস্তত বোধ করেন।

উল্লেখ থাকে যে, ২০২৪ সালের ১১ জানুয়ারি বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদ থেকে চার চৌকস কর্মকর্তাকে পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদোন্নতি দিয়েছে কর্তৃপক্ষ। এই চারজনের একজন হলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং চঃ দাঃ) মোহাম্মদ শহীদুল্লাহ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মোঃ জসিমউদ্দিন সাক্ষরিত নং: ৩৫.০০.৪০.০২০.১২.০৪৩.০৭-১৪ সংক্ষক স্বারকের আদেশ মূলে এ পদোন্নতি দেওয়া হয়।

রিটেলেড নিউজ

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত


ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত


অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত


দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত


বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর