বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চুলের যত্নে স্ক্যাল্প ম্যাসাজ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:১৯ পিএম, ২০২৫-০৬-২১

চুলের যত্নে স্ক্যাল্প ম্যাসাজ

দিনা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন তার মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে? এটি নিয়ে দিনার মতো অনেক পুরুষ ও নারী ভোগেন এই সমস্যায়। কারণ হতে পারে জিনগত প্রভাব, মানসিক চাপ, হরমোনজনিত পরিবর্তন বা কিছু শারীরিক সমস্যা।
তবে কিছু উপায় মেনে চললে মাথার চুল আগের চেয়ে ঘন ও স্বাস্থ্যবান করা সম্ভব।
চর্মরোগ বিশেষজ্ঞ বলছেন, আমাদের ত্বকের যত্নে যেমন স্ক্রাবিং, ক্লিনজিং, ময়শ্চারাইজিংকে গুরুত্ব দিই, স্ক্যাল্পের ক্ষেত্রেও তেমনই। মাথার স্ক্যাল্পে যদি ময়লা জমে থাকে এবং রক্ত সঞ্চালন ঠিকমতো না হয়, তা হলে চুল তো ঝরবেই, আরও নানা সমস্যা দেখা দেবে। মাথার স্ক্যাল্প নিয়ম করে ম্যাসাজ করতে পারলে তার উপকার অনেক। চুলের স্বাস্থ্য তো ভালো হবেই, মানসিক চাপও কমবে।
* স্ক্যাল্পে ম্যাসাজ করার নিয়ম 
প্রথমে চুল ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নিন। বড় চুল হলে, মাথা ঝুঁকিয়ে সব চুল সামনের দিকে আনুন।
এবার আঙুলের ডগা দিয়ে মাথার পেছন থেকে সামনের দিকে ধীরে ধীরে ম্যাসাজ করুন। চুলের গোড়ার দিকগুলোতে চক্রাকারে ম্যাসাজ করতে হবে। মাথার সামনের দিকে কপাল বরাবর একটু চাপ দিয়ে ম্যাসাজ করুন। স্ক্যাল্পে ম্যাসাজ তেল দিয়ে করলে হেয়ার ফলিকলগুলো পুষ্টি পাবে। চুলের গোড়া মজবুত হবে।
স্ক্যাল্প ম্যাসাজের লাভ কতটা?
রুক্ষ-শুষ্ক চুলের সমস্যার সমাধান হতে পারে এই উপায়ে। মাথার তালু অনেক সময়েই শুকিয়ে গিয়ে চুলকানি হয়। তালুতে ব্রণ বা র‌্যাশও হয়। নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করলে তালুতে নোংরা জমতে পারবে না। মৃত কোষগুলো উঠে যাবে, ফলে ব্রণ-ফুসকুড়ির সমস্যা ভোগাবে না। পাশাপাশি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো হবে। অক্সিজেনও পৌঁছবে। চুল অকালে পাকবে না বা ঝরবে না।
রাতে ঘুমনোর আগে ১০-১৫ মিনিট স্ক্যাল্প ম্যাসাজ করলে ঘুম ভালো হবে। উদ্বেগ-দুশ্চিন্তা থেকে রেহাই মিলবে। নিয়মিত স্ক্যাল্পে ম্যাসাজ করলে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়ে না। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। চুলের ডগা ফাটার সমস্যা থাকলে তা-ও কমবে ধীরে ধীরে।
ডিম, মেথি বাটা, অ্যালোভেরা বা নারিকেল তেল দিয়ে তৈরি প্রাকৃতিক মাস্ক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।  
চুলের যত্নে বাজারের চকচকে প্যাকেটের হেয়ার প্যাক নয়। বরং প্রাকৃতিক যত্নই বেশি কার্যকর। নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ, স্বাস্থ্যকর খাবার আর ঘরোয়া মাস্কে ফিরিয়ে আনুন চুলের পুরোনো ঘনত্ব ও সৌন্দর্য। কারণ চুল শুধু সাজ নয়, আত্মবিশ্বাসেরও বড় উপাদান।

রিটেলেড নিউজ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত


সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত


ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত


বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত


যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত


তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর