বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শুধু দামি মুকুটই নয়, মিস ইউনিভার্স ফাতিমার পুরস্কার জানলে চমকে যাবেন!

বিনোদন ডেস্ক :    |    ০৩:১৭ পিএম, ২০২৫-১১-২২

শুধু দামি মুকুটই নয়, মিস ইউনিভার্স ফাতিমার পুরস্কার জানলে চমকে যাবেন!

শুধু দামি মুকুটই নয়, মিস ইউনিভার্স ফাতিমার পুরস্কার জানলে চমকে যাবেন! থাইল্যান্ডের ব্যাংককে ৭৪তম আসরের গ্র্যান্ড ফাইনাল শেষে বিশ্বসুন্দরীর মুকুট উঠল মেক্সিকোর ফাতিমা বশ-এর মাথায়। শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২২ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন ২৬ বছর বয়সী ফাতিমা। এরই মধ্য দিয়ে চতুর্থবারের মতো এই শিরোপা জয় করল মেক্সিকো। 
তবে মিস ইউনিভার্স হিসেবে ফাতিমার প্রাপ্তি শুধু ৫ মিলিয়ন ডলার মূল্যের জমকালো মুকুটের মধ্যেই সীমাবদ্ধ নয়। মুকুট জয়ের মাধ্যমে তিনি যে পুরস্কার ও সুযোগ-সুবিধার অধিকারী হলেন, তার আর্থিক ও ব্যবহারিক মূল্য জানলে যে কেউ চমকে যাবেন।
মিস ইউনিভার্স অর্গানাইজেশন (MUO) আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের পুরস্কারের সংখ্যা ঘোষণা না করলেও, অভ্যন্তরীণ সূত্র বলছে, নতুন বিশ্বসুন্দরীর জন্য গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কেয়ারের মতো প্রায় একই ধরনের পুরস্কার প্যাকেজ থাকছে। জানা গেছে, পুরস্কারের কাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেখানে বিশ্বজয়ী বিভিন্ন ভ্রমণ খরচ, সাক্ষাৎকার, এবং বিভিন্ন প্রজেক্ট বাবদ প্রাথমিক তহবিল এবং মাসিক আয় পান।
অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের বিজয়ীর পুরস্কারের তালিকায় আড়াই লক্ষ মার্কিন ডলার রয়েছে; অর্থাৎ, ২ কোটি ৭৭ লাখ টাকার বেশি।
এছাড়াও ধার্য্য করা হয় মাসিক বেতন। আর অঙ্ক প্রতি মাসে প্রায় ৫০,০০০ মার্কিন ডলার বা ৫৫ লাখ টাকার বেশি।
প্রাইজ হিসেবে ভ্রমণ ও সাঁজ সজ্জার জন্য আলাদা করে খরচ রাখা হয়। যা দিয়ে বিশ্বব্যাপী ভ্রমণ, ফ্যাশন এবং প্রসাধন খরচ করতে পারবেন বিজয়ী; যা বহন করবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
এদিকে এবারের মুকুটজয়ী ফাতিমার মাথায় উঠেছে পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি দামের যে মুকুট; যা শুধু রাজকীয় উৎসবের গৌরবই নয়, বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও দুর্লভ মুকুট হিসেবেও পরিচিত। 
তবে মুকুটের ঝলকানিই ফাতিমার অর্জনের শেষ নয়। বিশ্বসুন্দরী হিসেবে সামনে তার জন্য অপেক্ষা করছে এক বিস্তৃত, বৃহৎ প্রাইজবন্ড।
যেমন, নিউইয়র্ক সিটিতে সম্পূর্ণ খরচ বহন করা বিলাসবহুল আবাসন, সার্বক্ষণিক গ্ল্যাম স্কোয়াড ও সুস্থতা দলের সহায়তা, ব্যক্তিগত চালকসহ ভ্রমণের সুবিধা এবং পাঁচ-তারা হোটেলে থাকার সুযোগ। 
পাশাপাশি বড় ব্র্যান্ডের সঙ্গে এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক রেড কার্পেট ও গালা ইভেন্টে অংশগ্রহণ, আর বিশ্বব্যাপী দাতব্য সংস্থার সঙ্গে কাজ করার মতো মর্যাদাপূর্ণ সুযোগও যুক্ত হবে তার ক্যারিয়ারে। সব মিলিয়ে এই পুরস্কারের লম্বা তালিকা প্রমাণ করে, মিস ইউনিভার্স শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি বিজয়ীকে বিলাসী জীবনের অনন্য দরজাও খুলে দেওয়ার পথও।
সূত্র: গালফ নিউজ

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর