বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিস ইউনিভার্সের মঞ্চে আহত হয়ে আইসিইউতে জ্যামাইকান সুন্দরী

বিনোদন ডেস্ক :    |    ০৩:১৯ পিএম, ২০২৫-১১-২২

মিস ইউনিভার্সের মঞ্চে আহত হয়ে আইসিইউতে জ্যামাইকান সুন্দরী

মিস ইউনিভার্সের মঞ্চে দুর্ঘটনার পর তিন দিন পার হলেও হাসপাতালে আইসিউতেই লড়ছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার উন্নতি এখনো প্রত্যাশামতো হয়নি।
২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল ১৯ নভেম্বর থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে র‌্যাম্পে হাঁটার সময় একটি ধাপ ভুল করায় হঠাৎই মঞ্চ থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন জানায়-গ্যাব্রিয়েলকে অন্তত সাত দিন আইসিউতে পর্যবেক্ষণে রাখা হবে। বর্তমানে তার পাশে রয়েছেন বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস ও মা মোরিন হেনরি।
বোন ফিলিসিয়া বলেন, ‘গ্যাবির শারীরিক অবস্থা যতটা উন্নতি করার কথা ছিল, এখনো ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে।’ চিকিৎসক দল জানিয়েছেন, বিশেষায়িত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে।
প্রার্থনার আহ্বান, গুজব না ছড়ানোর অনুরোধ বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন দেশে থাকা সমর্থকদের-বিশেষ করে বাংলাদেশি ও প্রবাসী জ্যামাইকানদের-গ্যাব্রিয়েলের জন্য দোয়া ও প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুল তথ্য বা নেতিবাচক মন্তব্য না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই গ্যাব্রিয়েলকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে ভর্তি করা হয়। সংগঠনটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল-আঘাত প্রাণঘাতী নয়; তবে পুরোপুরি নিশ্চিত হতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর