বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পর্দায় নতুন জুটি : তৌসিফ-নীলার ‘ফার্স্ট লাভ’ অভিষেক

বিনোদন ডেস্ক :    |    ১২:৫৯ পিএম, ২০২৫-১১-২৬

পর্দায় নতুন জুটি : তৌসিফ-নীলার ‘ফার্স্ট লাভ’ অভিষেক

রাজ্জাক-কবরী হোক কিংবা আফজাল হোসেন-সুবর্ণা মুস্তাফা, যুগ যুগ ধরেই শোবিজ ইন্ডাস্ট্রিতে চলে আসছে জুটি প্রথা। তাদের মতো ঢাকাই ইন্ডাস্ট্রিও জন্ম দিয়েছে অনেক সফল জুটির। তাদের কেউ কেউ একসঙ্গে একাধিক কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। দর্শকেরাও মুখিয়ে থাকতেন এসব জুটির কাজের অপেক্ষায়।
সিনেমার মতো নাটকেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে জুটি। সাম্প্রতিক সময়ে একই মুখ বারবার দেখতে দর্শক যখন বিরক্ত বোধ করেন তখনই পরিচালক নতুন জুটি নিয়ে পরিকল্পনা করেন। তারই ধারাবাহিকতায় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নতুন এক জুটির, তৌসিফ মাহবুব ও শাম্মি ইসলাম নীলা।
এক দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তৌসিফ মাহবুব।
জুটি হিসেবে কাজ করেছেন মেহজাবীন, তানজিন তিশা, সাবিলা নূর থেকে হালের নাজনীন নীহার সঙ্গে। এবার তিনি জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলার সঙ্গে। সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হয়ে একই অভিনেতার ‘লাভ সাব’ নাটকে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন নীলা, যা বেশ প্রশংসিতও হয়।
তবে এবার আর ক্যামিও নয়, ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’-এ পূর্ণাঙ্গ অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে নীলার।
ইতিমধ্যে শুটিং শেষ, অন্তর্জালে উন্মুক্ত ট্রেলারও। এখন শুধু মুক্তির অপেক্ষা। 
তৌসিফ মাহবুব কালের কণ্ঠকে বলেন, ‘জুটি প্রথা বিষয়টি অনেক সময় ধরেই চলে আসছে। দর্শক যখন একসঙ্গে দুটি শিল্পীর কাজ দেখতে পছন্দ করেন তখনই আসলে সেই জুটির কাজ বেশি হয়। এটা দর্শকদেরই ভালোবাসার বহিঃপ্রকাশ।
নীলার সঙ্গে জুটি প্রসঙ্গে এই তারকা অভিনেতা বলেন, ‘অনেক দিন ধরেই দর্শকেরা চাইছিলেন নতুন জুটি নিয়ে কাজ করি। সেই জায়গা থেকে যখন একটা ভালো গল্প পেলাম তখন সেটা নিয়ে পরিকল্পনা করতে শুরু করি। আমার একটি নাটকে নীলা ক্যামিও চরিত্র করেছিলেন, তখন তার মধ্যে পটেনশিয়াল কিছু দেখেছিলাম। এরপর যখন কথা হলো, বসা হলো দেখলাম সে ভীষণ আগ্রহী, একইসঙ্গে ডেডিকেটেড। তারপর ঘটে গেল।’
গেল বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩-এ অংশ নিয়ে মুকুট জিতেন শাম্মি ইসলাম নীলা। সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হয়ে এরমধ্যে ফটো শুটসহ বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন। সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হলেও নিজেকে মডেল বলতে নারাজ তিনি, নিজেকে কনটেন্ট ক্রিয়েটর বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। 
শাম্মি ইসলাম নীলা কালের কণ্ঠকে বলেন, ‘বিউটি পেজেন্ট থেকে বের হয়ে বেশ কিছু ফটো শুট, বিজ্ঞাপনে কাজ করেছি। আমি নিজেকে আসলে মডেল বলতে চাই না, কনটেন্ট ক্রিয়েটর বলতেই পছন্দ করি। যেহেতু কনটেন্ট ক্রিয়েট করি সেই জায়গা থেকে অভিনয় করার ইচ্ছেটা ছিল। অপেক্ষা করছিলাম ভালো সুযোগের। এরমধ্যে নাটক, সিনেমা দুটোরই বেশ কিছু প্রস্তাব পেয়েছি কিন্তু সেগুলো মনের মতো হয়নি। চেয়েছিলাম, একটা ভালো গল্প যেখানে আমার চরিত্রের গুরুত্ব থাকবে এবং একটা দারুণ এন্ট্রি হবে। অবশেষে তৌসিফ ভাইয়ার মাধ্যমে সেই সুযোগটা এলে, আমারও সব কিছু পছন্দ হলো, এরপর কাজ করলাম।’
তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তরুণ এই অভিনেত্রী বলেন, ‘তৌসিফ ভাইয়ার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। আমরা একসঙ্গে একটা কাজ করেছিলাম, এরপর একটা ফ্যামিলি গেট টুগেদারে আমাদের দেখা ও আড্ডা হয়েছিল। যার কারণে প্রথম কাজে তিনি সহশিল্পী হওয়াতে আমার জন্য বিষয়টি অনেক সহজ হয়ে গেছে। তিনি সহশিল্পী হিসেবে চমৎকার, ভীষণ সাপোর্টিভ। রিহার্সেল থেকে শুরু করে শুটিংয়ের সময় আমার চরিত্রটা বুঝে নিতে ভীষণ সহযোগিতা করেছেন। বিভিন্ন সময়ে আমাকে গাইড করেছেন। এটা সত্যি দারুণ।’
নীলা প্রসঙ্গে তৌসিফের ভাষ্য, ‘নীলাকে এমনিতেই সবাই চেনে, যেহেতু একটা বিউটি পেজেন্টের চ্যাম্পিয়ন। ওর মধ্যে পটেনশিয়ালিটি আছে, ডেডিকেশন আছে। মাত্র তো একটা কাজ করেছি, তবে আমার মনে হয়েছে ওর মধ্যে কিছু আছে। নিজের যেই গুণটা রয়েছে সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক দূর যাবে। আমার কাছে সম্ভাবনাময়ী মনে হয়েছে।’
এই জুটিকে ফের একসঙ্গে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে নীলার উত্তর, ‘একটা কাজ করেছি, সেটা রিলিজ হওয়ার পর দর্শক কিভাবে আমাদেরকে গ্রহণ করে সেটা দেখার অপেক্ষাতে আছি। দর্শক যদি ভালোভাবে গ্রহণ করে তাহলে হয়তো আবারও দেখা যাবে। যদিও এরমধ্যে নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে কথা চলছে, এখনই এই বিষয়ে কিছু বলতে পারব না। দর্শকের প্রতিক্রিয়া যদি ভালো পাই তাহলে সামনেও ভালো প্রজেক্টগুলোতে কাজ করার চেষ্টা থাকবে।’
টেলিভিশনের পর্দায় আফরান নিশো এবং তৌসিফ মাহবুবের কাজই বেশি দেখা হয় নীলার। এর বাইরে তার পছন্দের শিল্পীর তালিকায় রয়েছেন শাকিব খান, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানরা। প্রসঙ্গত, ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’ পরিচালনা করেছেন হাসিব রাখি। আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি। 

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর