বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক :    |    ০৪:২৪ পিএম, ২০২৫-১১-২৭

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি অর্থনৈতিক নির্যাতনের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন। স্বামী পিটার হাগের বিরুদ্ধে অর্থনৈতিক নির্যাতনের অভিযোগ এনে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মুম্বাইয়ের আন্ধেরি আদালতে মামলা করেন তিনি। দীর্ঘদিন ধরে চলা সেই মামলায় নানা জল্পনার পর এবার মুখ খুললেন অভিনেত্রী। 
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তার মনের কথা প্রকাশ করেন সেলিনা জেটলি। পোস্টে অভিনেত্রী লিখেছেন—এ মুহূর্তে আমার জীবনে সবচেয়ে অস্থির ঝড় বইছে। আমি কখনো ভাবিনি যে এই লড়াইটা আমাকে একা লড়তে হবে। আমার বাবা-মা নেই, কোনো সাহায্য নেই। তিনি বলেন, কখনো কল্পনাও করিনি যে এমন একটি দিন আসবে, যখন আমার মাথার ওপর থেকে ছাদ চলে যাবে।
সেলিনা জেটলি বলেন, আমার বাবা-মা, ভাই, আমার সন্তান এবং যে মানুষটি আমার পাশে থাকার, ভালোবাসার, যত্ন নেওয়ার ও আমার সঙ্গে প্রতিটি কষ্ট সহ্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তারা ছাড়া জীবনে চলব। 
অভিনেত্রী বলেন, জীবন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমি যাদের বিশ্বাস করেছিলাম, তারা চলে গেছে। আর যেসব প্রতিশ্রুতিতে ভরসা করেছিলাম, সেসব ভেঙে গেছে। কিন্তু এই ঝড় আমাকে উড়িয়ে দিতে পারেনি।
তিনি বলেন, আমাকে শেখানো হয়েছে— যখন গোটা পৃথিবী আমাকে নিচে ফেলতে চাইবে, তখন উঠে দাঁড়াতে হবে। আমার হৃদয় ভাঙলেও এই লড়াই চালিয়ে যেতে হবে। আমার প্রতি অবিচার করা হলে কোনো করুণা না দেখানোই আমার ধর্ম। অসম্ভব মনে হলেও আমাকে বেঁচে থাকতেই হবে বলে জানান সেলিনা জেটলি।
আমার সবচেয়ে অন্ধকার সময়ে, আমার মর্যাদা এবং অধিকারের জন্য লড়াইয়ের সময় যারা আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর