শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:০১ পিএম, ২০২৫-১২-১৫
বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ ভারতের বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে। মুক্তির দ্বিতীয় রোববারে সিনেমাটি আয়ের দিক থেকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে। যেমন, বক্স অফিসে আল্লু অর্জুনের ছবি পুষ্পা টু’র সংগ্রহের কথা বলতে গেলে, দ্বিতীয় রোববার সিনেমাটি ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল। একই দিনে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি ৫৮ কোটি টাকার ব্যবসা করে এই রেকর্ডটি ভেঙেছে। পুষ্পার সিক্যুয়েল মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারের ছবি মুক্তি পেলেও এমন সফলতা পায়নি, যতটা সফল এখন রণবীর সিং। মুক্তির মাত্র ১০ দিনে ‘ধুরন্ধর’ ভারতে সর্বমোট ৩৫১ কোটি ৬১ রুপি আয় করেছে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহান্তে মোট আয় করেছে প্রায় ১১১ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, ভারতীয় বক্স অফিসে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় এটি বড়দিন ও নববর্ষের ছুটির পূর্ণ সুবিধা পাবে। এতে সিনেমাটি দ্রুত ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে তারা মনে করছেন।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited