শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:০৬ পিএম, ২০২৫-১২-১৫
বলিউডের অন্যতম শীর্ষ ধনী অভিনেতা অক্ষয় কুমার। তার সম্পদ এবং বিলাসবহুল জীবনযাপন প্রায় সবারই জানা। অথচ কোটিপতি হয়েও যেন পুরোপুরি সুখী নন এই সুপারস্টার! সম্প্রতি এক সাক্ষাৎকারে আক্ষেপ করলেন অক্ষয়; জানান, তারকাখ্যাতির কারণে মধ্যবিত্ত জীবনের একটি সাধারণ অভ্যাস এখন চাইলেও করতে পারেন না। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউড সুপারস্টার হওয়া অক্ষয় কুমার একসময় সামান্য খরচ জোগাতেও হিমশিম খেতেন। এখন তিনি শতকোটি রুপির মালিক এবং তার জীবনযাপনও বিলাসবহুল। অক্ষয় কুমার জানান, বাইরে ঘোরা বা স্ট্রিট ফুড খেতে খুব একটা মিস না করলেও সমুদ্রে যাওয়াটা এখনও তিনি খুব মিস করেন। অভিনেতার কথায়, ‘আমি প্রতিদিন সৈকতে যেতাম। আমি সেখানে গিয়ে শরীরচর্চা করতাম। কিন্তু এখন আমি সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। হ্যাঁ, এটি এমন কিছু যা আমি খুব মিস করি।’ উল্লেখ্য, অক্ষয় কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘জলি এলএলবি থ্রি’। সিনেমাটি প্রায় ৯৫ কোটি রুপির বাজেটে নির্মিত হয়েছিল এবং বিশ্বব্যাপী এটি প্রায় ১৫০ কোটি রুপি আয় করে। বর্তমানে অক্ষয় কুমার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি থ্রি’, ‘হাইওয়ান’ এবং ‘ভূত বাংলো’-সহ একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited