বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

দুশ্চিন্তায় প্রস্রাবের বেগ আসে, কেন হয় জানেন?

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৫১ পিএম, ২০২৫-১২-১৫

দুশ্চিন্তায় প্রস্রাবের বেগ আসে, কেন হয় জানেন?

পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে অনেকেরই ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায়, সারা শরীরে এক ধরনের অবশ ভাব আসে। আবার কোনো উদ্বেগপূর্ণ পরিস্থিতিতে পড়লে দেখা যায়, বারবার বাথরুমে যাওয়ার তাড়া অনুভব করছেন। হঠাৎ ঘন ঘন মূত্রত্যাগের বেগ আসাও এই সময় খুব সাধারণ একটি বিষয়।
অনেকে ভাবেন, এটা হয়তো শুধু মানসিক দুর্বলতা। কিন্তু মানসিক চাপ কীভাবে মূত্রথলির ওপর প্রভাব ফেলে, তা অনেকের কাছেই স্পষ্ট নয়। চিকিৎসকদের মতে, এটি একেবারেই স্বাভাবিক একটি শারীরিক প্রতিক্রিয়া। স্ট্রেস বা অ্যাংজাইটি হলে শরীরের হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসে, যা মূত্রথলি বা ব্লাডারের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। ফলে অস্বস্তি বাড়ে এবং বারবার মূত্রত্যাগের অনুভূতি তৈরি হয়।
চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক সন্দীপ বাফনার মতে, এই সমস্যার পেছনে রয়েছে হরমোনজনিত প্রভাব। যখন কারো উদ্বেগ বা মানসিক চাপ হঠাৎ বেড়ে যায়, তখন শরীরে স্ট্রেস হরমোনের নিঃসরণও বাড়তে থাকে। এই হরমোনগুলো মূত্রাশয় বা মূত্রথলিকে বেশি সংবেদনশীল করে তোলে। ফলে মূত্রথলিতে অস্বস্তি তৈরি হয় এবং ঘন ঘন প্রস্রাবের বেগ অনুভূত হয়।
কীভাবে এই সমস্যা নিয়ন্ত্রণ করা যায়
এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব, যদি আগে মানসিক চাপ কমানোর দিকে নজর দেওয়া যায়। উদ্বেগ বা ভয় বাড়লে অনেকেরই গলা শুকিয়ে যায় এবং বারবার পানি খাওয়ার প্রবণতা দেখা দেয়। কিন্তু অতিরিক্ত পানি পান করলে প্রস্রাবের বেগ আরও বাড়তে পারে। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা জরুরি। নিয়মিত ধ্যান, মেডিটেশন ও ডিপ ব্রিদিং মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য পেশির মতো মূত্রথলির পেশিও কিছুটা শিথিল হতে পারে। তবে নিয়মিত শরীরচর্চা করলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষ করে সেতুবন্ধনাসন বা ব্রিজ পোজের মতো ব্যায়াম মূত্রথলির পেশি শক্ত রাখতে সাহায্য করে এবং উদ্বেগজনিত মূত্রত্যাগের প্রবণতা কমাতে সাহায্য করে। সূত্র: হিন্দুস্তান টাইমস

রিটেলেড নিউজ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত


সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত


ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত


বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত


যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত


তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর