বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সামর্থ্য থাকার পরও হজ পালনে দেরি করলে কি গুনাহ হবে?

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৫৬ পিএম, ২০২৫-১২-১৫

সামর্থ্য থাকার পরও হজ পালনে দেরি করলে কি গুনাহ হবে?

উত্তর: হজ ইসলামের পঞ্চস্তম্ভ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বিধানের অন্যতম। সামর্থ্য থাকলে জীবেন একবার হজ পালন করা ফরজ। কোরআনে অনেকগুলো আয়াতে হজের বিধিবিধান আলোচিত হয়েছে। হজ আবশ্যক করে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় প্রথম ঘর, যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, তা মক্কায়। যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। তাতে রয়েছে স্পষ্ট নির্দশনসমূহ, মাকামে ইবরাহিম। আর যে তাতে প্রবেশ করবে, সে নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ। আর যে কুফরি করে, তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। (সুরা আলে ইমরান: ৯৬, ৯৭) কেউ যখন হজ পালনের সামর্থ্য অর্জন করে, তার কর্তব্য হলো গড়িমসি না করে দ্রুত হজ পালন করা। অযথা দেরি করা ঠিক নয়। হাদিসে এ ব্যাপারে বিশেষ তাগিদ দিয়ে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি হজ্জের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ মানুষ কখনও অসুস্থ হয়ে যায়, কখনও প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায় এবং কখনও অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়। (সুনানে ইবনে মাজা: ২৮৮৩) এ হাদিস থেকে বোঝা যায়, হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ পালন করা উচিত যেহেতু দেরি করলে মৃত্যু বা অন্য কোনো বাধা আসায় ফরজ হজ পালন অসম্ভব হয়ে যেতে পারে। এ হাদিসের ভিত্তিতে অনেক ফকিহ বলেছেন, হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ করা ওয়াজিব। গ্রহণযোগ্য কারণ ছাড়া হজ পালনে বিলম্ব করলে গুনাহ হবে। তবে পরবর্তীতে হজ করা হলে সে গুনাহ রহিত হয়ে যাবে। আল্লামা ইবনুল হুমাম (রহ.) বলেন, সম্ভব হলে সামর্থ্য অর্জনের পর প্রথম বছরেই হজ পালন করতে হবে। প্রথম বছরে হজ পালন সম্ভব হওয়ার পরও বিলম্ব করলে গুনাহ হবে। তবে পরবর্তীতে যদি সে হজ করে ফেলে, তাহলে গুনাহ রহিত হয়ে যাবে। (ফাতহুল কাদির: ২/৩১৪) তাই হজ ফরজ হলে অহেতুক গড়িমসি না করে হজ করে নিতে হবে। যৌক্তিক কারণ ছাড়া ইচ্ছাকৃত হজ পালনে দেরি করা যাবে না।

রিটেলেড নিউজ

মুর্শিদে মিল্লাত, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতী আবুল কাসেম নূমানী দামাত বারাকাতুহুম :  ইলমের মিনার, ইরফানের মশাল, বিনয়ের প্রতিচ্ছবি-এক অনির্বাণ জ্যোতিধারা 

মুর্শিদে মিল্লাত, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতী আবুল কাসেম নূমানী দামাত বারাকাতুহুম :  ইলমের মিনার, ইরফানের মশাল, বিনয়ের প্রতিচ্ছবি-এক অনির্বাণ জ্যোতিধারা 

আমাদের বাংলা ডেস্ক : : মুহাম্মদ কিফায়তুল্লাহ শফীক  ১. অবতরণিকা :  সময়ের মহাপ্রবাহে কত নাম উচ্চারিত হয়, কত নামই বা কালের...বিস্তারিত


মহানবী (সাঃ) এর জন্মের দিনে আমাদের করণীয়

মহানবী (সাঃ) এর জন্মের দিনে আমাদের করণীয়

আমাদের বাংলা ডেস্ক : : হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীন (এম এ কামিল)  পবিত্র মাস রবিউল আউয়াল " সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব রাসূ...বিস্তারিত


যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত


কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত


জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত


অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর