বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

গাছ লাগানোর গুরুত্ব ও ফজিলত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৫৭ পিএম, ২০২৫-১২-১৫

গাছ লাগানোর গুরুত্ব ও ফজিলত

গাছ পৃথিবী ও প্রকৃতির প্রাণ। গাছ বাঁচলে প্রকৃতি বাঁচে, পৃথিবীর আয়ু বাড়ে। মানুষেরও আয়ু বাড়ে। রাসুল (সা.) গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। গাছের পরিচর্যা করতে বলেছেন। গাছ সংরক্ষণ করতে বলেছেন। অপ্রয়োজনে গাছ কাটতে নিষেধ করেছেন।  রাসুল (সা.) বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যদি গাছ লাগায় বা ফসল ফলায়, সেই গাছ বা ফসল থেকে কোনো মানুষ, পাখি বা জীবজন্তু আহার করে, তা তার জন্য সদকা হয়। তার রোপণ করা গাছের ছায়ায় যদি কেউ বসে, তাও তার জন্য সদকা হয়। (সহিহ বুখারী, সহিহ মুসলিম)
গাছ লাগানো কত গুরুত্বপূর্ণ তা বোঝাতে রাসুল (সা.) এ রকমও বলেছেন, ধরুন কেয়ামত এসে গেছে, তখনও যদি আপনাদের কারো হাতে একটি খেজুরের চারা থাকে, সেই চারাটিও রোপণ করুন। (মুসনাদে আহমদ) অকারণে গাছ কাটতে নিষেধ করেছেন রাসুল (সা.)। অকারণে গাছ কাটার জন্য শাস্তি হবে বলে সতর্ক করেছেন। আব্দুল্লাহ ইবনু হুবশী (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কুল গাছ কাটবে, আল্লাহ তাকে উপুড় করে জাহান্নামে ফেলবেন। ইমাম আবু দাউদকে (রহ.) এ হাদিসের তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি খুবই সংক্ষিপ্ত হাদিস। অর্থাৎ খোলা ময়দানের কুল গাছ, যার ছায়ায় পথচারী ও চতুস্পদ প্রাণী আশ্রয় নিয়ে থাকে তা কোনো ব্যক্তি অপ্রয়োজনে ও অন্যায়ভাবে কেটে ফেললে আল্লাহ তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। (সুনানে আবু দাউদ) 
তাই সুযোগ পেলেই গাছ লাগান। বাড়ির উঠোনে, গেটের ধারে, রাস্তার ধারে, খেলার মাঠের পাশে বা বাজারে যেখানেই উপযোগী জায়গা ও পরিবেশ পাওয়া যায়, কিছু উপকারী গাছের চারা লাগিয়ে দিন। শহুরে বাড়ির বারান্দা বা ছাদে গাছ লাগানোর উপযোগী জায়গা তৈরি করুন। চারাগাছের পরিচর্যা করুন, সংরক্ষণ করুন। শক্ত হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সার পানি দিন। বেড়ে ওঠার উপযুক্ত জায়গায় উদগত যে কোনো চারাগাছই সংরক্ষণের চেষ্টা করুন। গাছ বড় হলে, আল্লাহ ফল দান করলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। নিজে খান এবং প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের হাদিয়া দিন। দরিদ্রদের দান করুন। সদকা দিন। অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনে সম্মিলিত জায়গার গাছ কেটে ফেলার উদ্যোগ গ্রহণ করা হলে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করুন। মানুষকে সচেতন করার চেষ্টা করুন। প্রয়োজনে উপায়ন্তর না পেয়ে গাছ কেটে ফেলতে হলে এর বদলে অন্য কোনো জায়গায় গাছ রোপণ করুণ। প্রকৃতির যে পরিমাণ ক্ষতি আপনি করেছেন, তা পূরণ করার চেষ্টা করুন।

রিটেলেড নিউজ

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত


কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত


জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত


অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত


মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

আমাদের বাংলা ডেস্ক : : আল্লাহ মহানবী (সা.)-কে অনন্য সম্মান ও মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি তাঁকে এমন অনেক মর্যাদা দান কর...বিস্তারিত


লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

আমাদের বাংলা ডেস্ক : : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর