শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:০২ পিএম, ২০২৫-১২-২৩
দীর্ঘ ১৩ বছরের লুকোচুরি আর প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাতা আদনান আল রাজীবের গলায় মালা পরিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বর্তমানে তারা যে সুখের জোয়ারে ভাসছেন, তার নতুন প্রমাণ মিলল সুদূর মালদ্বীপে। ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে এই জুটি এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। সেখানে কাটানো একান্ত মুহূর্তের কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন তারা। কোনো ছবিতে নীল দিগন্তের দিকে তাকিয়ে আছেন, আবার কোনোটিতে মিষ্টি হাসি ভক্তদের হৃদয়ে দোলা দিচ্ছে। তবে কেবল সমুদ্রবিলাসই নয়, মেহজাবীন-আদনান মেতেছেন সাইকেলিংয়েও। চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল পোশাকে সাইকেলে চড়ে রিসোর্টের চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও ক্যামেরাবন্দী করেছেন তারা। মেহজাবীনের শেয়ার করা সেই অ্যালবামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরপরই সেটি ভাইরাল হয়ে যায়।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited