বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শব্দের জাদু নিয়ে ঘুরবে ভাগ্যের চাকা : অক্ষয়

বিনোদন ডেস্ক :    |    ০৫:১০ পিএম, ২০২৫-১২-২৩

শব্দের জাদু নিয়ে ঘুরবে ভাগ্যের চাকা : অক্ষয়

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত সুপারস্টার অক্ষয় কুমার। তবে এবার কোনো সাধারণ শো নয়, বিশ্বখ্যাত গেম শো ‘হুইল অফ ফরচুন’-এর ভারতীয় সংস্করণ নিয়ে হাজির হচ্ছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর এই রিয়েলিটি শোটি এবার ভারতীয় দর্শকদের মাতিয়ে তুলতে প্রস্তুত। ইতোমধ্যেই অনুষ্ঠানটির একটি চমকপ্রদ প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে অক্ষয়কে দেখা গেছে তার জনপ্রিয় ‘তিস মার খান’ লুকে। প্রোমোতে দেখা যায়, শব্দের কারসাজিতে কীভাবে ভাগ্য বদলে যায়।  এক ধনকুবের তার উইলে ছেলের নাম ‘রাম’ লিখতে গিয়ে ভৃত্য রামুর কৌশলে তা ‘রামু’ হয়ে যায়, আর নিমিষেই পাল্টে যায় সম্পত্তির মালিকানা।  অক্ষয়ের কথায়, ‘একটি মাত্র অক্ষর পুরো জীবন বদলে দিতে পারে। শব্দের এই জাদু নিয়েই এবার ঘুরবে ভাগ্যের চাকা।’  ‘হুইল অফ ফরচুন’ সারাবিশ্বের প্রায় ৬০টি দেশে অত্যন্ত জনপ্রিয়। এখন পর্যন্ত এটি আটটি এমি অ্যাওয়ার্ড জয় করেছে। বিদেশের মাটিতে তুমুল সাফল্যের পর এবার ভারতীয় দর্শকদের কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ করে দেবেন অক্ষয় কুমার।  প্রতিটি অক্ষরের গুরুত্ব এবং ভাগ্যের চাকার ঘূর্ণনই হবে এই শো-এর মূল আকর্ষণ। অক্ষয়ের রাজকীয় সফর সিনেমার পাশাপাশি টেলিভিশনেও অক্ষয়ের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০০৪ সালে ‘সেভেন ডেডলি আর্টস’ দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর ‘খতরো কে খিলাড়ি’র একাধিক সিজনে স্টান্ট ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। ২০১০ সালে ‘মাস্টার শেফ ইন্ডিয়া’ এবং পরবর্তীতে ‘ডেয়ার টু ডান্স’ ও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর বিচারক হিসেবেও তাকে দেখা গেছে। 

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর