বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কিয়ামতের দিন শহীদদের নেতা হবেন যে সাহাবি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২২ পিএম, ২০২৫-১২-২৩

কিয়ামতের দিন শহীদদের নেতা হবেন যে সাহাবি

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে আঘাত করে মুশরিক নেতা আবু জাহেল। এ কথা জানতে পেরে আবু জাহেলের ওপর পাল্টা হামলা চালান নবীজি (সা.) চাচা হজরত হামজা এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তিনি ইসলাম গ্রহণের কিছুদিন পরই ওমর (রা.) ইসলাম গ্রহণ করেন। এর মাধ্যমে মুসলিম সমাজ শক্তিশালী হয় এবং প্রকাশ্যে ইসলামের কার্যক্রমের সূচনা হয়। হামজা (রা.) ইসলামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি উহুদ যুদ্ধে শহীদ হন। রাসুল (সা.) তাকে সাইয়্যিদুশ শুহাদা বা শহীদদের নেতা উপাধি দিয়েছিলেন। উহুদ যুদ্ধে তাকে নির্মমভাবে শহীদ করা হয়। তাকে শহীদ করেছিলেন ওয়াহশী ইবনে হারব। যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কায় ইসলামের সূচনা লগ্নে একজন মুশরিকের কৃতদাস ছিলেন হজরত ওয়াহশী ইবনে হারব (রা.)। দাস জীবন থেকে মুক্তির জন্য হত্যা করেছিলেন ইসলামের বিখ্যাত সাহাবি হজরত হামজা রা.-কে। পরবর্তীতে আল্লাহ তায়ালা তার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দেন। ইসলাম গ্রহণ করে ধন্য হন তিনি।  ওয়াহশী (রা.) ছিলেন মূলত হাবশার এক কৃষ্ণাঙ্গ। কুরায়শের বিখ্যাত নেতা জুবায়র ইবন মুতইমের দাস ছিলেন তিনি। বদরের যুদ্ধে জুবায়র ইবন মুতইমের চাচা তুআয়মা ইবন আদী নিহত হন। তখন তিনি ওয়াহশীকে বলেন, তুমি যদি আমার চাচার হত্যার প্রতিশোধ নিতে পার, তবে তোমাকে মুক্ত করব আমি।  তুআয়মা নিহত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজা (রা.)-এর হাতে। বদর যুদ্ধের পরে উহুদ যুদ্ধের ঘোষণা করা হলো। তখন ওয়াহশী দাস জীবন থেকে মুক্তি লাভের আশায় হামজা (রা.)-কে হত্যা করার প্রতিজ্ঞা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধের সময় ওয়াহশী একটি বড় পাথরের আড়ালে ওঁৎ পেতে থাকেন। এক পর্যায়ে হজরত হামজা (রা.)-কে নাগালের মধ্যে পেয়ে যান এবং নির্মমভাবে তাকে হত্যা করেন। বিনিময়ে জুবায়র ইবন মুতইম তাকে মুক্তি দেন। রাসুল (সা.) যখন শহীদ চাচার লাশ দেখেছিলেন তখন তিনি নিজেকে সংবরণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। এবং বলেছিলেন, কিয়ামতের দিন হামজা হবে ‘সাইয়েদুশ শুহাদা’ বা সকল শহীদের নেতা। তিনি আরও বলেন, তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার জানামতে, তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন ও অতিশয় সৎকর্মশীল।

রিটেলেড নিউজ

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত


কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত


জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত


অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত


মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

আমাদের বাংলা ডেস্ক : : আল্লাহ মহানবী (সা.)-কে অনন্য সম্মান ও মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি তাঁকে এমন অনেক মর্যাদা দান কর...বিস্তারিত


লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

আমাদের বাংলা ডেস্ক : : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর