শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৯ পিএম, ২০২৬-০২-১৪
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তিনদিনের সরকারি ছুটিতে ঢাকা ছেড়েছিলেন লাখো মানুষ। আজ সে ছুটি শেষ হয়েছে, খুলেছে অফিস আদালত। ফলে জীবিকার টানে নগরীতে ফিরতে শুরু করেছেন ঘরেফেরা মানুষেরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস একে একে যাত্রীবোঝাই হয়ে ফিরছে। ফেরিঘাটে কিছুটা বিলম্ব ঘটলেও মোটামুটি সব বাসই নির্ধারিত সময়ের আশেপাশেই ঢাকায় ফিরে আসছে। কথা হয় ঝিনাইদহ থেকে আগত যাত্রী মো. মোস্তাকের সঙ্গে। তিনি বলেন, ছুটি শুরু হওয়ার আগের দিন রাতে বাড়ি ফিরেছিলাম। ভোট দিলাম, ছুটিও কাটালাম। আজ থেকে অফিস শুরু, তাই ফিরে এসেছি। মাগুরা থেকে আগত যাত্রী আরিফ বলেন, ভোট দেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলাম। ছুটি শেষে আজ ঢাকায় ফিরছি। পথে তেমন কোনো ভোগান্তি হয়নি। বরিশাল থেকে আগত যাত্রী জাকির হোসেন বলেন, যাওয়ার দিন ভোগান্তি হলেও আসতে পেরেছি সহজেই। এবারের ছুটি, ছুটি মিলে সার্বিক অভিজ্ঞতাটা বেশ ভালো। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী প্রত্যেকটা বাসই ফিরছে যাত্রীবোঝাই হয়ে। যদিও সে তুলনায় ঢাকা ছাড়ছে অনেক কম। ঢাকা কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টার ম্যানেজার অর্জুন বলেন, সকাল থেকেই প্রতিটা বাস যাত্রী ভরে ফিরছে, সারাদিনই ফিরবে। তবে আজ বাড়িফেরা যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আলামিন বলেন, সকাল থেকে আমাদের ছয়টা বাস যাত্রী নিয়ে ফিরছে। মহাসড়কে তেমন জ্যাম নেই। ফলে যাত্রীরা স্বস্তিতেই ফিরতে পারছেন। ঈগল পরিবহনের কাউন্টার কর্মী ইলিয়াস বলেন, আজ অনেকেই ঢাকা ফিরছে, তবে আগামীকাল এ পরিমাণ আরো বাড়বে। কারণ কাল থেকে পুরোদমে অফিস চালু হবে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited