বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে তালাবদ্ধ ঘরের টিনখুলে অর্থ-স্বর্ণালঙ্কার লুট, দলিলপত্রে আগুন

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৪:৫৫ পিএম, ২০২৬-০৪-২৫

চট্টগ্রামে তালাবদ্ধ ঘরের টিনখুলে অর্থ-স্বর্ণালঙ্কার লুট, দলিলপত্রে আগুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বসতঘরের টিন খুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া মল্লাপড়া নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী গৃহকর্তা হাজী মোজাফফর আহমদ চৌধুরী (৬৫) বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী ঘটনার আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে স্ত্রীকে নিয়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এসময় তিনি বসতঘরের দরজায় তালা লাগিয়ে যান। তার অনুপস্থিতিতে ২৪ এপ্রিল রাত ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের টিনের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমিরা থেকে নগদ ৪৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং পরিবারের সদস্যদের ৩টি পাসপোর্ট, ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ৩টি জন্ম নিবন্ধন সনদ নিয়ে যায়। এ ছাড়া দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রান্নাঘরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন শনিবার সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে ভুক্তভোগী দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে রান্নাঘরের টিনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং চুরির বিষয়টি নিশ্চিত হন। স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে পরামর্শক্রমে তিনি পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী বলেন, আমি আমার মেয়ের বাড়িতে বেড়াতে যাই। শনিবার  বিকেলে ফিরে এসে ঘরের ভেতরের সব লণ্ডভণ্ড অবস্থায় পাই। পরে দেখি আমার ঘরের স্বর্ণ, টাকা কিছুই নেই। আমার সব দলিল প্রয়োজনীয় নথিপত্র সব পুড়ে ছাঁই করে ফেলেছে। এরআগেও ঘরনির্মাণের সময়ে থাকার ঘরেও নথিপত্র খুঁজতে তাণ্ডব চালায়। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর