বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কমোডিটি মার্কেটকে আমরা খুব স্ট্রংলি ডেভেলপ করার চেষ্টা করছি : বিএসইসি কমিশনার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:২৩ পিএম, ২০২৬-০৫-১০

কমোডিটি মার্কেটকে আমরা খুব স্ট্রংলি ডেভেলপ করার চেষ্টা করছি : বিএসইসি কমিশনার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ বলেছেন, কমোডিটি এক্সচেঞ্জের প্রত্যেকটা পিলার যেন খুব স্থায়ী হয়, পিলারগুলো যেন খুব স্ট্রং হয় এবং সেটার জন্য আমরা খুব স্ট্রংলি ডেভেলপ করার চেষ্টা করছি।
রোববার (১০ মে) সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘কমোডিটি এক্সচেঞ্জ: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারজানা লালারুখ বলেন, আমরা চিটাগং স্টক এক্সচেঞ্জের সঙ্গে কাজ করছি এবং আমাদের পুরোপুরি সহযোগিতা তাদের সঙ্গে আছে। তারা যখনই যেটা চাইছেন আমরা সেটা করছি।
তারা প্রোডাক্ট সিলেকশনের মাধ্যমে যখন একটা রূপরেখা নিয়ে আসবেন আমরা অবশ্যই সেটাকে মার্কেটে নিয়ে আসব।
তিনি বলেন, আমরা ক্যাপিটাল মার্কেটকে চাইছি অনেক উঁচুতে নিয়ে যেতে।
কিন্তু প্রস্তুতিটা আমাদের কতটুকু আমরা জানি না। সেই সব প্রস্তুতি নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে চাইছি।
আমরা ২০২৫ সালে সিএসইর যে কমোডিটি ডেরিভেটিভের প্রবেশটা, সেটা কমিশন মিটিংয়ের মাধ্যমে অনুমোদন করে দিয়েছি এবং সেটার কিন্তু অলরেডি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে।
বিএসইসি কমিশনার বলেন, ইক্যুইটি মার্কেটে আমরা একটা জায়গায় আটকে আছি, আর এগোতে পারছি না। দুই বছর ধরে কোনো আইপিও আসছে না। বন্ড মার্কেটকে আমরা আনার চেষ্টা করছি। বন্ড মার্কেটে কিছুটা উন্নতি হয়েছে। বন্ডের মার্কেটে আমরা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। পাশাপাশি ডেরিভেটিভ মার্কেটটাকেও কিন্তু আমরা চাইছি ক্যাশ করতে। ডেরিভেটিভ মার্কেটটাও যেন এগিয়ে যায়। এখানে আমাদের কিছু রুলস-রেগুলেশনের ব্যাপার চলে আসছে। এগুলো নিয়েও কাজ চলায় কিছুটা সময় লাগছে। কোনো প্রডাক্টকে কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখা, সেটা কিন্তু এই কমিশন কখনোই চায় না। একটু সময় লাগলেও সেটাতে যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়।
সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, সিএসইর পক্ষ থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে, আরও কিছু খরচ হবে। আশা করছি এই বছরের মধ্যে আমরা এটা চালু করতে পারব। কোনো একটা নির্দিষ্ট পণ্যে ফিউচার কন্টাক্ট সেটেলমেন্ট হবে। প্রথম পর্যায়ে ক্যাশ ডেলিভারিতে যাবেন বলেও তিনি উল্লেখ করেন।
কর্মশালায় সিএমজেএফ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সঞ্চালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর