শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৫৩ পিএম, ২০২৬-০৫-১৭
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের পর গলা কেটে হত্যা করেছে স্বামী সাদ্দাম হোসেন মোড়ল। ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক রয়েছেন।
শনিবার (১৬ মে) দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন (৩৬)।
তিনি দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামান ও ফাতেমা খাতুন দম্পতির মেয়ে। তাসলিমা চার মাসের অন্তঃসত্ত্বা এবং দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫-১৬ বছর আগে যশোরের ঝিকরগাছা উপজেলার বেনাপোল এলাকার লোকমান হোসেন মোড়লের ছেলে সাদ্দাম হোসেনের সাথে তাসলিমার বিয়ে হয়। সাদ্দাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ী গ্রামে তার নানা মৃত মোহাম্মদ গাজীর বাড়িতে সপরিবার বসবাস করছিলেন।
তাদের ১৩ বছর বয়সী একটি মেয়ে ও ৮ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, সাদ্দাম বর্তমানে বেকার। কিছুদিন আগে অভাবের কারণে তাসলিমা তার বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসেন। সাদ্দাম সেটি চুরি করে বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদ্দাম হাতুড়ি দিয়ে তাসলিমার মাথায় আঘাত করেন। তাসলিমা জ্ঞান হারিয়ে পড়ে গেলে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ৯৯৯-এর ফোন পেয়ে আমি নিজেই রাতে ঘটনাস্থলে যায়। গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited