বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ নিহত ২, আহত ৫

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:০২ পিএম, ২০২৬-০৬-০৩

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ নিহত ২, আহত ৫

নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলায় স্বামীর লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক গৃহবধূ ও অ্যাম্বুলেন্স চালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত গৃহবধূর স্বামী কয়েক ঘণ্টা আগেই রাজধানীর একটি হাসপাতালে মারা যান। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার সময় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-নড়াইল মহাসড়কের নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকার বাদশার গ্যারেজসংলগ্ন স্থানে একটি অ্যাম্বুলেন্স ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের পুলেরহাট এলাকার মৃত ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫৫) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ স্টাফ কলেজে কর্মরত উপপরিদর্শক (এসআই) তাহের হোসেনের বাবা ইসমাইল হোসেন বুধবার ভোররাতে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
পরে তার লাশ একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি যশোরে নেওয়া হচ্ছিল।
অ্যাম্বুলেন্সে নিহতের স্ত্রী জাহানারা বেগম, ছেলে এসআই তাহের হোসেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন।
পথিমধ্যে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোর-ভাটিয়াপাড়া রুটের একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন এসআই তাহের হোসেন, সেলিম, মিন্টু, তানভীর এবং বাসের এক যাত্রী সায়েরা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অ্যাম্বুলেন্সে থাকা আনোয়ার কবির লিটন জানান, তাদের বন্ধু এসআই তাহের হোসেনের বাবার লাশ নিয়ে যশোরে যাচ্ছিলেন তারা। 
নড়াইলে পৌঁছানোর পর দ্রুতগতির একটি লোকাল বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি দাবি করেন, সড়কের অবস্থা খারাপ থাকায় অ্যাম্বুলেন্সটি ধীরগতিতে চলছিল এবং চালক দুর্ঘটনা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, অ্যাম্বুলেন্স ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। 
পরে হাসপাতালে নেওয়ার পর অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একই পরিবারের শোকের মধ্যেই ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর