বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাবি প্রশাসন ভবন ও উপাচার্য ভবনে তালা ঝুলিয়েছে কর্মকর্তা ও কর্মচারীরা

সংবাদদাতা, রাবি :    |    ০৪:৩৫ পিএম, ২০২১-০৬-১৯

রাবি প্রশাসন ভবন ও উপাচার্য ভবনে তালা ঝুলিয়েছে কর্মকর্তা ও কর্মচারীরা

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও উপাচার্য ভবনে তালা দিয়েছেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা। শনিবার (১৯ জুন,২০২১) সকালে তারা রাবি প্রশাসন ভবন ও ভিসি ভবনে তালা লাগিয়ে সামনে পাহারায় বসেন। সকাল ১০টায় প্রশাসন ভবনে ফ্যাইন্যান্স কমিটির একটি নিয়মিত সভা হওয়ার কথা ছিল। এটা আগেই টের পেয়ে অবৈধ নিয়োগ প্রাপ্তরা দলবেঁধে গিয়ে সকালে প্রশাসন ভবনে তালা মেরে ভবনের সামনে পাহারায় বসেন। আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটিরও একটি সভা হওয়ার কথা রয়েছে। শেষ পর্যন্ত ফ্যাইন্যান্স কমিটির সভাটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। রাবি প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ত্রিশ জনের অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তি সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ভেতরেই প্রশাসন ভবনে গিয়ে দুটি বড় তালা মেরে দেন। একই সঙ্গে আরেকদল গিয়ে তালা মারেন ভিসির বাসভবনের প্রধান ফটকে। সেখানেও তারা পাহারা বসান। ফ্যাইন্যান্স কমিটি নিয়মিত একটি সভা হওয়ার কথা থাকলেও প্রশাসন ভবনে তালা থাকায় কমিটির সদস্যরা ঢুকতে পারেননি। বিকল্প ভেন্যু হিসেবে ভিসি ভবনে হতে পারে-এমন আশঙ্কায় সেখানেও নিয়োগপ্রাপ্তরা ভিড় করেন। রাবি প্রশাসনের একাধিক ব্যক্তি জানান, অবৈধ নিয়োগপ্রাপ্তরা প্রশাসনের কোন না কোন সূত্র থেকে গোপনে সভা হবে এমন খবর পেয়ে নিজেরা সংঘটিত হয়েই বৃষ্টির মধ্যেই শনিবার অতি ভোরে ক্যাম্পাসে জড়ো হন। রাবির ভারপ্রাপ্ত ভিসি ড. প্রফেসর আনন্দ কুমার সাহা জানান, আমরা আগেই খবর পেয়েছিলাম অবৈধ নিয়োগপ্রাপ্তরা ক্যাম্পাসে ঢুকবে এবং ফ্যাইন্যান্স কমিটির সভাটি যাতে না হতে পারে সে চেষ্টা করবে।  এ ব্যাপারে পুলিশকে আগেই জানানো হয়েছিল। শনিবারের এই বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে বলে জানান তিনি। এদিকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা খবর পেয়েছিলাম ফ্যাইন্যান্স কমিটির সভাটি হয়ে গেলে আগামী ২২ জুন সিন্ডিকেট সভাও হয়ে যাবে। আগামী সিন্ডিকেট সভায় আমাদের সব নিয়োগ বাতিল করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ কারণে আমরা প্রশাসন ভবনে তালা দিয়েছি। এদিকে ভিসি বলেছেন, তিনি আমাদের নিয়োগের বিষয়টি দেখবেন। আমরা সে আশাতেই ক্যাম্পাসে আসছি। উল্লেখ্য গত ৫ মে রাতে বিদায়ের প্রাক্কালে সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহান ১৪১ জনকে নিয়োগ দিয়ে পরের দিন পুলিশ পাহারায় ক্যাম্পাস ছেড়ে যান। ওই দিনই শিক্ষা মন্ত্রণালয় সোবহানের দেওয়া নিয়োগকে অবৈধ ঘোষণা করেন। গঠন করে তদন্ত কমিটি। কমিটি গত ২৩ মে নিয়োগ বাতিলের সুপারিশ দিয়ে প্রতিবেদন দেন শিক্ষা মন্ত্রণালয়ে। এরপর থেকেই অবৈধ নিয়োগপ্রাপ্তরা ক্যাম্পাসে গিয়ে প্রশাসন ও ভিসি ভবনে তালা দেওয়াসহ নানাবিধ কর্মকাণ্ড করছে।
 

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত


'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর