শিরোনাম
সংবাদদাতা, রাবি :: | ০৮:১৬ পিএম, ২০২১-০৬-২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক শিক্ষার্থীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেবে সিভিল সার্জন। এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৪ জুন, ২০২১) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দৈনিক আমাদের বাংলাকে বলেন, সিভিল সার্জন কর্তৃক একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে তারা শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেবে। এজন্য আমাদের নিকট আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছেন। আইসিটি সেন্টারে এর আগে শিক্ষার্থীরা টিকার পেতে আবেদন করেছে। এরপরও আইডি কার্ড না থাকার কারণে অনেক আবাসিক শিক্ষার্থী আবেদন করতে পারেনি। তাই হলের প্রধ্যক্ষদের নিকট আবাসিক শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে। পরে আইসিটি সেন্টারের প্রাপ্ত তালিকা ও হল প্রধ্যক্ষদের তালিকা মিলিয়ে তাদের নিকট পাঠানো হবে। যেসব আবাসিক শিক্ষার্থীরা আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেনি তাদের তালিকাও পাঠানো হবে। আজিজুর রহমান আরো বলেন, আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার তালিকা পাঠিয়ে দেবো। এর কিছুদিন পরেই শিক্ষার্থীরা টিকা পেয়ে যাবে। এখন মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। তাদের পর্ব শেষ হলেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা টিকা পাবে আশা করা যাচ্ছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited