বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনায় নতুন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের যোগদান

খুলনা প্রতিনিধি :    |    ০৪:৫২ পিএম, ২০২১-০৬-২৭

খুলনায় নতুন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের যোগদান

খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে মো. মনিরুজ্জামান তালুকদার যোগদান করেছেন। রোববার সকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন নতুন জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করেন। এ সময় নতুন যোগদানকৃত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন দায়িত্বভার অর্পণ শেষে প্রশাসনের সব কর্মকর্তাদের নতুন জেলা প্রশাসককে সহযোগিতার জন্য নির্দেশনা দেন। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান জানান, এর আগে গত ৩১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপর এক প্রজ্ঞাপনে বিদায়ী খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়। মনিরুজ্জামান তালুকদার মুন্সিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২১তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকুরি জীবনে প্রবেশ করেন। মেহেরপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসনে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে চরফ্যাশন উপজেলার এসিল্যান্ড, মুলাদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বরিশাল সিটি করপোরেশনের সচিব, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ও দুদক চেয়্যারম্যানের একান্ত সচিব হিসেবে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন। প্রশাসন ক্যাডারে চাকুরীর আগে তিনি ২০তম বিসিএসে সমবায় ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনার জেলা সমবায় অফিসার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সময়ে সততা ও দক্ষতার সঙ্গে তিনি তার কর্মজীবনের অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত


'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর