বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

গার্ডেন পদ্ধতিতে সবজি চাষ

কমলগঞ্জে জলবায়ু সহিষ্ণু উঁচু মাদা ও টাওয়ার 

কিশোরগঞ্জ প্রতিনিধি :    |    ০৪:০২ পিএম, ২০২১-০৭-৩১

গার্ডেন পদ্ধতিতে সবজি চাষ

কমলগঞ্জের জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে সবজি চাষ। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারনে কখনো খরা ও অতিবৃষ্টি হয়, যা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে আহরন পর্যন্ত কৃষকদের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হলো অসময়ে ও অপ্রয়োজনীয় সময় বৃষ্টি কিংবা অতিবৃষ্টি আবার অনেক সময় বৃষ্টি মৌসুমে বৃষ্টি না হয়ে তীব্র খরার সৃষ্টি হয়, এসব প্রতিকূল প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করেই কৃষিপণ্য উৎপাদন করতে হয়।
     প্রাকৃতিক এসব দূর্যোগের কারনে অনেক সময় কৃষকদের বীজ,চারা, ফসল বিনষ্ট হলে লোকসানের শিকার হতে হয়। এমন প্রতিকূল প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে দেশের বিজ্ঞানীরা জলবায়ু সহিষ্ণু কৃষি চাষাবাদের প্রতি গুরুত্ব দেন, উদ্ভাবন করেন বিভিন্ন জলবায়ু সহিষ্ণু চাষাবাদ পদ্ধতি এর মধ্যে হলো উঁচু মাদা, টাওয়ার গার্ডেন, বস্তায় সবজি চাষ, ভাসমান সবজি চাষ, সরজন পদ্ধতি ও হ্যাঙ্গিং গার্ডেন বা ঝুলন্ত বাগান, এরই ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উঁচু মাদা, বস্তায় ও টাওয়ার গার্ডেন করা হয়।
      কমলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হেলেন কেলার ইন্টার্নেশনাল এর কারিগরি সহযোগিতায় এবং সূচনা প্রকল্পের বাস্তবায়নে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে জয়েন্ট ডেমো প্রদর্শনী প্লট করা হয়। ভিলেজ মডেল ফার্মার শাপলা বেগম ও স্বামী জামাল মিয়াকে কমলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হেলেন কেলার ইন্টার্নেশনাল থেকে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে লাউ, করলা, শসা চাষের বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করা হয়। প্রশিক্ষণ পেয়ে কৃষক জামাল মিয়া তার ১৫ শতাংশ জায়গায় জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উঁচু মাদা, বস্তায় ও টাওয়ার বাগান করেন।
      এ বিষয়ে কৃষক জামাল মিয়ার সাথে আলাপকালে জানা যায়,‘তিনি ১৫ শতাংশ জায়গায় জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে জমি প্রস্তুত করতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা, এবং এখন পর্যন্ত লাউ বিক্রি করছেন প্রায় ৪০ হাজার টাকার মতো।
      তিনি আরো জানান,করোনা ভাইরাসের প্রভাব যদি বাজারে না পড়ে তাহলে আরো ৪০ হাজারের উপরে লাউ, করলা বিক্রি করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।’ 
      হেলেন কেলার ইন্টার্নেশনাল এর কারিগরি সহায়তাকারী কামরুল ইসলাম জানান, ‘এটি মূলত সরকারি ও বেসরকারি সংস্থার একটি প্রদর্শনী প্লট। জলবায়ু সহিষ্ণু এই পদ্ধতি যাতে সাংবাদিকদের মাধ্যমে সকল কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তিনি সেই আশা ব্যক্ত করেন।’  
      উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন দাস জানান, ‘জলবায়ু সহিষ্ণু পদ্ধতি মূলত একটি আধুনিক পদ্ধতি এই পদ্ধতি ব্যবহার করলে বন্যা কিংবা অতিবৃষ্টি হলেও কৃষকের ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে না, উঁচু মাদা ও টাওয়ার গার্ডেন মূলত জলযুক্ত ও বন্যা কবলিত এলাকায় করা হয়, মাটি থেকে ৪ ফিট উঁচু মাদা ও টাওয়ার তৈরি করে সেখানে বীজ, চারা রোপণ করা হয়, আবার ক্ষেত্রবিশেষে বেশি বন্যা কবলিত এলাকায় ৫ ফিট পর্যন্ত উঁচু টাওয়ার করা হয়, যাতে রোপনকৃত ফসলটি ঝুঁকি মুক্ত থাকে।’ 
      এ বিষয়ে সূচনা প্রকল্পের কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী এম,এইচ মিলন জানান, ‘কমলগঞ্জের শমশেরনগর জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উঁচু মাদা ও টাওয়ার গার্ডেনে যে সবজি চাষ করা হচ্ছে, এটি মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হেলেন কেলার ইন্টার্নেশনাল এর কারিগরী সহায়তায় ও সূচনা প্রকল্পের বাস্তবায়নে একটি জয়েন্ট প্রদর্শনী প্লট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আমরা সূচনা প্রকল্প এ ধরনের জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে আরো প্রদর্শনী প্লট করবো যাতে অতিবৃষ্টি ও বন্যার কৃষকের ফসলের ক্ষতি না হয়। সেই সাথে সর্বত্রে এই প্রযুক্তি ছড়িয়ে দিবো যাতে সকল কৃষক এ পদ্ধতিতে সবজি চাষ করতে পারেন।’
 

রিটেলেড নিউজ

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত


বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত


চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত


গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত


মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র  চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর