শিরোনাম
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : | ০৬:১৯ পিএম, ২০২১-০৮-২১
যশোরের মণিরামপুরে মারপিটে রবিউল ইসলাম (৩০) নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি মাদক বিক্রেতা বলে দাবি করা হচ্ছে। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্য মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রাতেই তিনটি চাপাতিসহ রাবেয়া বেগম নামে এক নারীকে আটকের কথা জানায় পুলিশ। রাবেয়া রাজগঞ্জ বাজার এলাকার মাদক কারবারি লুৎফর রহমানের ছোট স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লুৎফর ও তার ছেলে ফয়সাল হোসেন চায়ের দোকানের আড়ালে গাঁজা ও ইয়াবা বিক্রি করেন। বাপ-ছেলে একাধিকবার জেলও খেটেছেন।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, শুক্রবার রাতে এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল রাজগঞ্জ বাজার এলাকার লুৎফরের বাড়িতে মাদক উদ্ধারে যান। লুৎফরের বাড়ি-সংলগ্ন চায়ের দোকান রয়েছে। কনস্টেবল রবিউল ছদ্মবেশে বাড়িতে ঢুকে মাদক ধরে ফেলেন। এসময় লুৎফর, তার স্ত্রী রাবেয়া ও ছেলে ফয়সালসহ কয়েকজনে রবিউলের কাছ থেকে মাদক ছিনিয়ে নিয়ে তাকে মারপিট করে। টের পেয়ে পুলিশের অন্য সদস্যরা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তিনটি চাপাতিসহ রাবেয়া বেগমকে আটক করা হয়।এই ঘটনায় ৫-৭ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। রাবেয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited