শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:১০ পিএম, ২০২১-১২-০১
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণির নেতৃত্বাধীন সরকারের ভেতরে অনুপ্রবেশ করা তালেবানের অনুচরেরা কাবুলের পতন ঘটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। পত্রিকাটিতে প্রকাশিত এক রিপোর্ট অনুসারে- ক্লিন শেইভ, জিন্স ও স্পোর্টিং সানগ্লাস পরা তালেবানের গোয়েন্দারা আফগান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, ব্যবসা-বাণিজ্য ও সাহায্য সংস্থার ভেতরে ঢুকে পড়েছিল। মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে ২০ বছর ধরে সশস্ত্র লড়াই করা তালেবানকে তারাই ক্ষমতায় ফিরিয়ে এনেছে। তালেবানের গেরিলা কমান্ডার মোহাম্মাদ সেলিম সা’দের সাক্ষাৎকারের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নাল এই রিপোর্ট করেছে যিনি বর্তমানে কাবুল বিমানবন্দরের সিকিউরিটি কমান্ড সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকারে উঠে এসেছে- কীভাবে এই গেরিলা গোষ্ঠী রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গণি সরকার ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের ছুঁড়ে ফেলে কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে। সেলিম সা’দ জানান, “প্রতিটি সংস্থা ও বিভাগে আমাদের অনুচর ছিল। কাবুলে আগে থেকে অবস্থান নেয়া ইউনিট কৌশলগত স্থানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।” তিনি বলেন, “এমনকি আমি যে অফিসে আছি সেখানেও আমাদের লোকজন ছিল।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited