বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আরব আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:৪১ পিএম, ২০২১-১২-০৪

আরব আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স

সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল অংকের অস্ত্র বিক্রির চুক্তি সই করেছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দু দিনের সরকারি সফরে আরব আমিরাত গিয়ে গতকাল (শুক্রবার) এই চুক্তি সই করেন।

এক হাজার ৯০০ কোটি ডলারের অস্ত্র চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতকে ফ্রান্স ৮০টি রাফায়েল এফ-ফোর যুদ্ধবিমান এবং ১২টি হেলিকপ্টার সরবরাহ করবে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি হচ্ছে ফ্রান্সের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি। চুক্তি বাস্তবায়ন হলে ফ্রান্সের পরে সংযুক্ত আরব আমিরাতই সর্বপ্রথম রাফায়েল এফ-ফোর যুদ্ধবিমান ব্যবহারকারী দেশ হবে।

বিমান প্রস্তুতকারী সংস্থা ডসাল্ট এভিয়েশনের তথ্য মতে, এফ-ফোর হচ্ছে রাফায়েল কম্ব্যাট বিমানের উন্নত সংস্করণ। ২০২৭ সাল থেকে এই বিমান সরবরাহ শুরু করবে ফ্রান্স।


ফ্রান্স ও সংয়ুক্ত আরব আমিরাতের মধ্যে অস্ত্র বিক্রির চৃুক্তি সইয়ের অনুষ্ঠান সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্স ৬,৬০০ কোটি ডলারের একটি সামরিক চুক্তি করেছিল যার আওতায় ক্যানবেরাকে বারোটি সাবমেরিন সরবরাহ করার কথা ছিল। কিন্তু আমেরিকা ও ব্রিটেনের চাপে অস্ট্রেলিয়া সেই চুক্তি বাতিল করে। এরপর ফ্রান্স সংযুক্ত আরব আমিরাতের কাছে এই বিপুল অঙ্কের যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিক্রির চুক্তি করতে সক্ষম হলো। এর আগে চলতি বছর গ্রীস, মিশর এবং ক্রোয়েশিয়া ফ্রান্সের কাছ থেকে এই বিমান কেনার চুক্তি করেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে আমেরিকা এবং ফ্রান্স। সংযুক্ত আরব আমিরাতের কাছে মার্কিন কংগ্রেস এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত হওয়ার পর আবুধাবি ফ্রান্সের কাছ থেকে এই বিপুল অঙ্কের যুদ্ধবিমান কেনার চুক্তি করলো।#

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর