বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রোগী নয় এ্যাম্বুলেন্সে মিলল ফেন্সিডিল

সংবাদদাতা লালমনিরহাট ‌‌,    |    ০৬:২১ পিএম, ২০২২-০১-০৪

রোগী নয় এ্যাম্বুলেন্সে মিলল ফেন্সিডিল

 

লালমনিরহাটের আদিতমারীতে লাশবাহী এ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। এসময় এ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক (৪১) ও মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলীর বাসা সংলগ্ন বড়াবাড়ি এলাকা থেকে এ্যাম্বুলেন্সটি আটক করেন থানা পুলিশ। এসময় তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ। আটক এ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। আর মাদক ব্যবসায়ী লিটন একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। লিটনের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে বলে উদ্ধারকারী অফিসার আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন। থানা পুলিশ সূত্র জানায়, গত সোমবার কুমিল্লা থেকে এ্যাম্বুলেন্সটি উপজেলার ভেলাবাড়ী নামক স্থানে অবস্থান করেন। পুলিশের সন্দেহ হলে ওই এ্যাম্বুলেন্সের উপর নজরদারী রাখেন থানা পুলিশ।উদ্ধারকারী অফিসার এসআই জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ভেলাবাড়ী থেকে এ্যাম্বুলেন্সটি একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা করেন। পুলিশ এ্যাম্বুলেন্সের পিছু নিলে চালক বিভিন্ন রুট পরিবর্তনের চেষ্টা চালায়। অবশেষে থানা পুলিশ আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এর বাসা সংলগ্ন বড়াবাড়ি সংলগ্ন এলাকা থেকে আটক করেন। এসময় এ্যাম্বুলেন্স তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় এ্যাম্বুলেন্স চালক ও মাদক ব্যবসায়ীকে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, আটক দু'জনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত


'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর