বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে অবৈধ সিম বিক্রি  চক্রের  ৫ জনকে আটক

সংবাদদাতা কক্সবাজার ::    |    ০৭:৫৫ পিএম, ২০২২-০৭-২৪

কক্সবাজারে অবৈধ সিম বিক্রি  চক্রের  ৫ জনকে আটক

 

কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধন করা সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (২৪ জুলাই) দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।আটকরা হলেন—মো. জাহিদ (১৯), মো. ফারুক (১৯), মো. ইলিয়াস (২৭), সুজন সাহা (৩০) ও জয় বিশ্বাস (২৪)।ব্রিফিংকালে এএসপি জামিলুল হক বলেন, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভাস্থ দি কক্স সিটি সুপার মার্কেটের সামনে অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধনকৃত সিম বিক্রি করছেন— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২০৪টি সিমকার্ডসহ পাঁচজনকে আটক করা হয়। তিনি আরও জানান, অবৈধভাবে সিমকার্ড বিক্রির মূলহোতা জয় বিশ্বাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন একটি টেলিকম অপারেটরে চাকরি করেছেন। সেখান থেকে সিমকার্ড কীভাবে অবৈধভাবে সচল ও ব্যবহার করা যায় সেই ধারণা ছিল তার। জয়ের এক সহকর্মী (ব্যাচমেট) চট্টগ্রামের একটি টেলিকম কোম্পানিতে বর্তমানে চাকরীরিরত আছেন এবং তিনি চট্টগ্রাম থেকে অবৈধ পন্থায় সিমকার্ড সংগ্রহ করে তা কক্সবাজারের জয় বিশ্বাসের কাছে পাঠাতেন। জয় বিশ্বাস কক্সবাজারের বিভিন্ন এলাকায় এগুলো চড়া মূল্যে বিক্রি করতেন। অবৈধভাবে সিমকার্ড রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদে জয় জানিয়েছেন, টেলিকম কোম্পানিতে চাকরিরতদের (চক্রের সদস্য) কাছে কোনো গ্রাহক সিমকার্ড পরিবর্তন করতে এলে তাদের আঙুলের ছাপ নিয়ে যেকোনো একটি সমস্যা দেখিয়ে দ্বিতীয় বারও আঙুলের ছাপ নিয়ে সিমকার্ড পরিবর্তন করে দেওয়া হতো। এরপর গ্রাহকদের প্রথম বারের আঙুলের ছাপ নিজেদের সংগ্রহে রেখে অন্য একটি সিমকার্ড ওই গ্রাহকদের নামে রেজিস্ট্রেশন করতো। পরে তা বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করতো।
জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধন করা সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতা জয় বিশ্বাস এবং তার সহযোগী জাহিদ, ইলিয়াছ, ফারুক ও সুজনকে আটক করা হয়। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিস্ট আইনে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব-১৫ এর কমান্ডার।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত


'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর