বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে পৃথক দুই মামলায় দুই আসামি চার দিনের রিমান্ডে

যশোর জেলা প্রতিনিধি    |    ০৮:৩২ পিএম, ২০২২-০৮-২১

যশোরে পৃথক দুই মামলায় দুই আসামি চার দিনের রিমান্ডে

যশোরে পৃথক দুই মামলায় দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার পৃথক দুই আদালত পুলিশের চাওয়া রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন, খোলাডাঙ্গার লাভলু হত্যা মামলার আসামি যশোর সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে কবীর হাওলাদার ও ঝিকরগাছার একটি অস্ত্র মামলার আসামি যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রোকনুজ্জামান শাওন। আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১০ জুন  সকালে খোলাডাঙ্গা রেললাইনের পাশ থেকে ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে লাভলুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা কোতোয়ালি থানায় লাভলুর ছেলে সাকিল হোসেন ও সন্ত্রাসী খোড়া কামরুলসহ ছয়জনের  বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছেলেন কবীর হাওলাদার। গত ১১ জুন কবীর আদালতে আত্মসমর্পণ করে। এ মামলার অপর তিন আসামি রফিকুল ইসলাম, মেহেরুন খাতুন ও শারমিনসহ চারজনের বিরুদ্ধে পাচদিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল কবীরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ও বাকিদের আবেদন না মঞ্জুর করেন। 
অন্যদিকে, গত ১৪ আগষ্ট যশোরের ঝিকরগাছায় ছিনতাইয়ের  প্রস্তুতিকালে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।  আটক রোকনুজ্জামান শাওন ছাড়া অন্যরা হলেন, চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল মামুন ও ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রুবেল হোসেন।
এঘটনায় মামলার পর তদন্ত কর্মকর্তা তিন আাসমির পাঁচদিন করে রিমান্ডের আবেদন জানান। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সালমান হোসেন আসামি শাওনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ও অন্যদের রিমান্ড না মঞ্জুর করেন। 

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর