বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শাহজালালে যৌথ অভিযানে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৫ পিএম, ২০২২-১০-১৫

শাহজালালে যৌথ অভিযানে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার যৌথ অভিযান পায়ুপথে স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ৩ কেজি স্বর্ণ। আটকরা হলেন- সুমন (৪১) ও আমিন-অর-রশীদ (২১)। তাদের দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ায়। গতকাল রাতে তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন। শনিবার (১৫ অক্টোবর) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এপিবিএনের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা বিমানবন্দর সার্কেল শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায়। এ সময় তাদের আটক করে ইমিগ্রেশন করে কাস্টমস এলাকায় নেওয়া হয়। পরে তাদের কাছে ৪টি স্বর্ণবার (৪৬৪ গ্রাম) ও ১৯৬ গ্রাম অলঙ্কার উদ্ধার করা হয়। তাদের কাছে আরও স্বর্ণ আছে, এমন সন্দেহ হলে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্স প্রতিনিধি ও এডিয়েশন সিকিউরিটির (অ্যাডসেক) তথ্য মোতাবেক কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম, কাস্টমস গোয়েন্দা এয়ারপোর্ট সার্কেল টিম, এপিবিএন এবং বিমানবন্দরের অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালায়। অভিযানে আসামিদের বোর্ডিং করা ফ্লাইট নং ইকে-৫৮৪ এ বোর্ডিং পাসে সিট নম্বর ৩৫ ডি ও ৩৫ জিতে রামেজিং করে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি ছোট প্যাকেট পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের এবং সাক্ষীদের উপস্থিতিতে ১০টি প্যাকেট খুলে স্বর্ণ-সদৃশ পেস্ট (২৩৪০ গ্রাম) উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত


'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর