শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১১ পিএম, ২০২৩-১১-২২
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যা ও বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রামে সমাবেশ ও প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম। এসময় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, উদীচির সভাপতি নেজামুল হক বিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ইমতে আহসান শিলু, সাধারণ সম্পাদক সাতকুরি রায় নীলু, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু, ললিত কলা একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সূর্য শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠাতা মানিক আহমেদ, মহিলা পরিষদের নেত্রী জুলিয়া জুলকারনাইন, সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠক আশিষ বক্সী, পার্থ প্রতিম চক্রবর্তী, বিপ্লব তরফদার, শ্যামলী ভৌমিক, দীপিকা পাল, মিনা তরফদার প্রমূখ।
বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধসহ বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিসন্ত্রাসের তীব্র প্রতিবাদের পাশাপাশি বন্ধের আহ্বান জানান।
পরে “আগুনের পরশমণি ছোয়াও প্রাণে” গানের সুরে সুরে প্রদীপ প্রজ্বালন করা হয়।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited