শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৯ পিএম, ২০২৪-০৪-২৮
সূর্যের তাপ থেকে সুরক্ষার লক্ষ্যে রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টায় গুলশান নগর ভবনের সামনে ‘প্রশান্তির ছায়া’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এই কর্মসূচির আওতায় ডিএনসিসি এলাকার ৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেওয়া হবে। এছাড়া প্রত্যেক রিকশাচালককে ১২টি করে স্যালাইন, একটি পানির পট বিতরণ করা হবে। এই কার্যক্রমে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, তীব্র তাপপ্রবাহে নগরের খেটে-খাওয়া মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে রিকশাচালকদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তাই চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে ডিএনসিসির আওতাধীন এলাকার ৩৫ হাজার রিকশাচালককে ছাতা, স্যালাইন, বানির বোতল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ডিএনসিসি নিবন্ধিত রিকশা রয়েছে ৩০ হাজার। তিনি বলেন, এই স্যালাইন বিতরণ করার জন্য আমরা বিভিন্ন কোম্পানির সহযোগিতা চেয়েছি। এসএমসিসহ অনেক কোম্পানি স্যালাইন সরবরাহ করেছে। এভাবে যদি সমাজের বিত্তবানরা সবাই এগিয়ে আসেন, তা হলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটা লাগব হবে। কারণ, একটি রিকশার মাধ্যমে চালকের সংসার চলে। আর চালক অসুস্থ হয়ে গেলে তাদের না খেয়ে থাকতে হবে। রিকশার জমা টাকাই উঠবে না। নগরের পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে নাগরিকদের কিছুটা প্রশান্তি দিতে আমরা পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছি। আমরা কিছুদিনের মধ্যেই এটি বাস্তবায়ন শুরু করবো। তবে আমরা দেখেছি একেকটি পার্কে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতে গেলে গড়ে তিন লাখ টাকা করে খরচ হবে। এ কার্যক্রমে দেশের সরকারি-বেসরকারি ব্যাংকসহ মাল্টিন্যাশলান কোম্পানিগুলোকে সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited