বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দ্বিতীয় ধাপে গড়ে ভোট পড়েছে ৩৭.৫৭ শতাংশ  

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:৫৪ এএম, ২০২৪-০৫-২৩

দ্বিতীয় ধাপে গড়ে ভোট পড়েছে ৩৭.৫৭ শতাংশ  

দ্বিতীয় ধাপের ১৫৩টি উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৩৭ দশমিক ৫৭ শতাংশ। নির্বাচন কমিশন সচিবালয়ের সমন্বিত ফলাফলে বুধবার এ তথ্য জানানো হয়।এতে দেখা যায়, সর্বোচ্চ ৭৪.৯৫ শতাংশ ভোট পড়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়। অন্তত ৭টি উপজেলায় ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। যদিও ভোটগ্রহণ শেষ হওয়ার পর এ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তখন তিনি ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে মন্তব্য করেন।

বুধবার নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে ভোট পড়ার হার বেশি। প্রথম ধাপে ৩৬.১০ শতাংশ ভোট পড়েছিল। দ্বিতীয় ধাপে ভোটপড়ার এই হার নিয়ে বিভিন্ন মহলে বিস্ময়ের তৈরি হয়েছে।মঙ্গলবার দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ভোট হয় ১৫৩টির। বাকি তিনজন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে ওই পদে ভোট হয়নি। তবে ভ্ইাস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হয়েছে। যে ১৫৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হয়েছে তার সমন্বিত ফলাফল বুধবার প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা যায়, এসব উপজেলায় তিন কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে এক কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৭ জন।

জাতীয় সংসদের পর উপজেলা নির্বাচনও বর্জন করছে বিএনপিসহ সমমনা দলগুলো। এসব দল নির্বাচন বর্জন করায় ভোটার উপস্থিতির কম হওয়ার অন্যতম বড় কারণ বলে মনে করছে নির্বাচন কমিশন।ওই ফলাফলে আরও দেখা যায়, এ ধাপেও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) চেয়ে কাগজের ব্যালটে ভোট পড়ার হার বেশি। ১২৯টি উপজেলায় কাগজের ব্যালটে ভোটগ্রহণ হয়। ওইসব উপজেলায় ভোট পড়ার হার ৩৮.৪৭ শতাংশ। অপরদিকে যে ২৩টি উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হয়েছে সেখানে ভোটের হার ৩২.১৭ শতাংশ। এই হিসাবে ইভিএমের চেয়ে কাগজের ব্যালটের ভোট পড়ার হার ৬.৩ শতাংশ বেশি।

উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এক উপজেলার সঙ্গে আরেক উপজেলার ভোটের বড় ব্যবধান। এ ধাপে পাঁচটি উপজেলায় ২০ শতাংশের কম ভোট পড়েছে। ২০-৩০ শতাংশ ভোট পড়েছে ২০টি উপজেলায়। অপরদিকে ৭টি উপজেলায় ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। একই নির্বাচনে ভোটপড়ার হারের এত বড় ব্যবধান ভোটের হারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, যেসব উপজেলায় প্রার্থী সংখ্যা বেশি এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হয় সেখানে ভোট পড়ার হার সাধারণত বেশি হয়।

যে পাঁচ উপজেলায় ২০ শতাংশের কম ভোট পড়েছে সেগুলো হলো-রাজশাহীর বাগমারা (১৭.৯৮ শতাংশ), পাবনার চাটমোহর (১৮.০১), যশোরের শার্শা (১৮.৬৩), চাঁদপুরের হাজীগঞ্জ (১৮.৪২) ও নোয়াখালীর সেনবাগ (১৯.৬০)।অপরদিকে যেসব উপজেলায় ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে সেগুলো হলো-বাগেরহাটের ফকিরহাট, খাগড়াছড়ির দিঘিনালা ও পানছড়ি, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, দিনাজপুরের কাহারোল ও বোচাগঞ্জ এবং নওগাঁর পোরশা।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর