শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:৪২ পিএম, ২০২৪-০৬-২৪
সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩০১ জন হাজীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, এবারের হজ মৌসুমে মারা যাওয়া হাজীদের মধ্যে ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। তাঁরা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন। সৌদি বার্তা সংস্থা ‘এসপিএ’র এক কর্মকতা এই তথ্য জানিয়েছেন।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মারা যাওয়া হাজীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাঁদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
সমবেদনা জানিয়ে ফাহাদ আল-জালাজেল আরও বলেন, ‘আল্লাহ নিশ্চয়ই তাঁদের ক্ষমা করবেন। তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, অনিবন্ধিত হওয়ায় হাজীদের তথ্যের ঘাটতি থাকার পরও এই সংক্রান্ত সব প্রতিবেদন সমন্বয় করা হয়েছে। মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাঁদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে। যথাযথ মর্যাদার সঙ্গে সবার দাফন নিশ্চিত করা হয়েছে। দেওয়া হয়েছে মৃত্যুসনদ।
ফাহাদ আল-জালাজেল বলেন, কোনো ধরনের মহামারি কিংবা বিস্তৃত পরিসরে রোগবালাই ছড়িয়ে পড়া ছাড়াই এবার পবিত্র হজ মৌসুম ‘সফলভাবে’ শেষ হয়েছে।
সৌদি আরবে এই বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই পবিত্র হজ পালিত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচ- গরমের কারণে অসুস্থ হয়ে এবার হাজীদের অনেকেই মারা গেছেন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited