বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পিরোজপুরে ১ লক্ষ ২৩ হাজার ভাতাভোগীকে ১ বছরে প্রদান করা হয়েছে ৯৬ কোটি টাকা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:১০ পিএম, ২০২৪-০৭-০৪

 পিরোজপুরে ১ লক্ষ ২৩ হাজার ভাতাভোগীকে ১ বছরে প্রদান করা হয়েছে ৯৬ কোটি টাকা

জেলায় সদ্য সমাপ্ত অর্থ বছরে ১ লক্ষ ২৩ হাজার ৪শত ৫৪ জন নারী, পুরুষ ও শিক্ষার্থীকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের এবং শিক্ষা উপবৃত্তির মাসিক ভাতা বাবদ ৯৫ কোটি ৪৭ লক্ষ ৪৮ হাজার ২শত টাকা প্রদান করা হয়েছে।
সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এর পিরোজপুর জেলা এবং ৭টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ২০২৩-২৪ অর্থ বছরে এ ভাতা প্রদান করা হয়েছে। ১৯৯৬- ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসব ভাতা প্রদান কার্যক্রম শুরু করে। বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা, অস্বচ্ছল প্রতিবন্ধী, প্রতিবন্ধী শিক্ষার্থী, তৃতীয় জনগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা এবং শিক্ষা উপ-বৃত্তি ছাড়াও বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা এবং শিক্ষা উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কখনও ভাতাভোগীর সংখ্যা আবার কখনও টাকার পরিমাণ বৃদ্ধি করে। পশ্চাৎপদ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে এ ভাতা কার্যক্রম ব্যাপক ভূমিকা রেখেছে এবং সর্ব মহলে প্রশংসিত হয়েছে। পিরোজপুরে সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থ বছরে মাসিক ৬শত টাকা করে ৬২ হাজার ৪১৪ জনকে বয়স্ক ভাতা প্রদান করা হয়। এ ভাতা প্রদানে সরকারের ব্যয় হয়েছে ৪৪ কোটি ৯৩ লক্ষ ৮০ হাজার ৮শত টাকা। মাসিক ৫৫০ টাকা করে ৩০ হাজার ৪৭২ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে ২০ কোটি ১১ লক্ষ ১৫ হাজার ২শত টাকা প্রদান করা হয়। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা দেয়া হয় ২৭ হাজার ৬৪৫ জনকে । প্রতি মাসে ৮৫০ টাকা করে এ খাতে ব্যয় হয় ২৮ কোটি ১৯ লক্ষ ৭৯ হাজার টাকা। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দেয়া হয় ৮৭৭ জনকে। প্রাথমিক স্তরে মাসে ৭৫০ টাকা, মাধ্যমিক স্তরে ৮শত টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৯শত টাকা এবং উচ্চত্বর স্তরে ১ হাজার ৩শত টাকা প্রদানে ব্যয় হয় ৮৪ লক্ষ ৭৯ হাজার ২শত টাকা। তৃতীয় জনগোষ্ঠীর বিশেষ ভাতা ১৬ জনকে মাসে ৬শত টাকা করে দেয়া হয় ১ লক্ষ ১৫ হাজার ২শত টাকা। অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা প্রতি মাসে ৫শত টাকা করে ১ হাজার ৩৮৫ জনকে দেয়া হয় ৮৩ লক্ষ ১০ হাজার টাকা। অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ভাতা প্রদান করা হয় ৬শত ৫ জনকে। প্রথমিক স্তরে প্রতিমাসে ৭শত টাকা, মাধ্যমিক স্তরে ৮শত টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১ হাজার টাকা এবং উচ্চতর স্তরে ১ হাজার ২শত টাকা করে ব্যয় হয়েছে ৫০ লক্ষ ৮৫ হাজার ৬শত টাকা। সমাজে পিছিয়ে থাকা বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা কার্যক্রমের আওতায় ২২ জনকে মাসে ৫শত টাকা করে ১ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়। বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয় ১৮ জনকে। প্রাথমিক স্তরে ৭শত, মাধ্যমিক স্তরে ৮শত, উচ্চ মাধ্যমিক স্তরে ১হাজার এং উচ্চতর স্তরে ১ হাজার ২ শত টাকা করে এ খাতে ব্যয় হয় ১ লক্ষ ৫১ হাজার ২শত টাকা। পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সামাজিক সুরক্ষা এবং মানবিক ্্এ কার্যক্রম দারিদ্র ও অতি দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পিরোজপুরে দারিদ্র ও অতিদারিদ্রের সংখ্যা ক্রমশ: হ্রাস পাচ্ছে। পৌর এলাকার রায়েরকাঠী গ্রামের ৭০ বছর বয়স্ক এসহাক আলী শেখ বলেন এ বয়স্ক ভাতা পেয়ে আমি খুশী এবং আমি উপকৃত হচ্ছি।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর