শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ১০:১৩ পিএম, ২০২৪-১০-০২
মীরসরাইয়ের হিঙ্গুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, বুধবার ২নং হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারের পূর্ব হিঙ্গুলী এলাকায় দুপুর ১২টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে মেসার্স এআর এস আলম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ পানির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়।
এবিষয়ে মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স এআর এস আলম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ নামক প্রতিষ্ঠানের পানির প্যকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের বৈধ গুণগতমান সনদ না থাকা সত্ত্বেও মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এক লাখ টাকা এবং পণ্যের অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ না করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী এক লাখ টাকাসহ দুই লাখ টাকা জরিমানা করা হয়৷ এছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী বুলবুল আহমেদ জয় এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited