শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৩২ পিএম, ২০২৪-১০-০৭
বিথী আক্তার :
এখন থেকে ফেসবুকে নতুন করে মিলবে না ইনস্ট্রেম এডস, রিলিস কিংবা পারফরমেন্স বোনাস রেভিনিউ। ২ অক্টোবর ২০২৪ এ প্রকাশিত এক নিউজ লেটারে এমনটায় জানায় টেক জায়ান্ট মেটা।
তবে নতুন পরিসরে নিয়ে আসছে 'কনটেন্ট মনিটাইজেশন' প্রোগ্রাম । যেখানে শুধু ভিডিওতে নয় বরং ছবি, স্টোরি এমনকি স্ট্যাটাস দিলে মিলবে রেভিনিউ। অর্থাৎ ভিডিও, টেক্সট এবং ইমেজ এর ৩ ফরম্যাটে মিলবে রেভিনিউ।
মেটা আরো উল্লেখ করে তারা নতুন করে এখন আর ইনস্ট্রেম-এড প্রোগ্রাম গ্রহণ করবে না এবং এর পরিবর্তে নতুন একটি অপশন 'কনটেন্ট মনিটাইজেশন' প্রোগ্রাম এর জন্য ক্রিয়েটরদের আবেদন করতে হবে ।
বর্তমানের এই মনিটাইজেশন প্রোগ্রামের এক একটি ফরমেটের জন্য বিভিন্ন যোগ্যতার প্রয়োজন ছিল এবং ভিন্ন সাইন-আপ প্রক্রিয়ার ফলে অনেক ক্রিয়েটর সব ফরমেট থেকে রেভিনিউ পাবার সুযোগ প্রতিনিয়ত হারাচ্ছে। যার ফলে নতুন এই 'কনটেন্ট মনিটাইজেশন' প্রোগ্রাম একটা ফরমেটের জন্য আবেদন করলেই চলবে, সহজে মিলবে সব কিছু। এবং এক সাথেই দেখা যাবে যাবতীয় সব রেভিনিউ ইনফরমেশন। যদিও পে-আউট নিয়ে কোনো পরিবর্তন আসেনি । চলতি সপ্তাহে নতুন এই প্রোগ্রাম এ ফেসবুক ১০ লক্ষ ক্রিয়েটরকে ইনভাইট করেছে এবং ২০২৫ সাল নাগাদ সবার জন্য উম্মুক্ত করা হবে বলেও জানিয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : ভারতে হোয়াটসঅ্যাপের জন্য শুরু হয়েছে এক কঠিন সময়। এই দেশেই অ্যাপটির সবচেয়ে বড় বাজার। সেখানেই এখন স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস জনপ্রিয় ফিচার। এবার মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও স...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের আগামী ৩১ জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited