বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলে দেওয়া হলো কক্সবাজার সমুদ্র সৈকত

মুহাম্মদ সালাহ্উদ্দিন কাদের; কক্সবাজার :    |    ০২:০৫ পিএম, ২০২০-০৮-১৭

খুলে দেওয়া হলো কক্সবাজার সমুদ্র সৈকত

মহামারি করোনার কারণে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর আজ ১৭ আগস্ট সোমবার থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো শর্তসাপেক্ষে সীমিত আকারে খুলে দিয়েছে প্রশাসন। এমন সিদ্ধান্তে স্থবির হয়ে থাকা পর্যটন ব্যবসায়িরা পর্যটক বরণে প্রস্তুতি নিচ্ছেন।
কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলো আজ ১৭ আগস্ট খুলে দিচ্ছে জেলা প্রশাসন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কঠিন শর্তও রয়েছে। পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খানের নেতৃত্বে হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই সমন্বয় কমিটি পর্যটন সংশ্লিষ্ট সকল বিষয় তদারক করবে। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেবে উক্ত সমন্বয় কমিটি।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, নির্দিষ্ট কিছু শর্তে সীমিত আকারে সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ কক্সবাজার পৌর এলাকা কেন্দ্রিক পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে। বিনোদন কেন্দ্রগুলো চালু করতে নীতিমালা তৈরি করেছে। এতে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পর্যটন কেন্দ্রগুলো চালু করা যায় সেটির নির্দেশনা রয়েছে। কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো খুলে দিতে সেক্টর ভিত্তিক এসব নির্দেশনা তৈরি করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে গত ১৮ মার্চ থেকে কক্সবাজার করোনাভাইরাস রোধ সংক্রান্ত কমিটির সিদ্ধান্তে সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। এরপর লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণার সময়সীমা শেষ হলেও আজ অবধি বন্ধ রয়েছে পর্যটনকেন্দ্রগুলো। যার ফলে কক্সবাজারের পর্যটন এলাকা অনেকটা ভুতড়ে এলাকায় পরিণত হয়। স্থানীয় লোকজনকেও সৈকত এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। সর্বত্র ছিল পুলিশের কড়া পাহারা।
হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার জানিয়েছেন, জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তের পরে হোটেল-মোটেল ও গেস্ট হাউজগুলো এখন পর্যটক বরণের প্রস্তুতি নিচ্ছে। করোনার ঝুকিমুক্ত করে পর্যটকদের বরণ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে পর্যটকের আগমনেরও বেশ সাড়া মিলছে। অনেকেই অগ্রীম বুকিং দিচ্ছেন।
জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল বলেন, প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত যথাযত। পাশাপাশি জীবিকার চেয়ে জীবন আগে এ কথাটিও সকলের সর্বাগ্রে বিবেচনায় আনতে হবে। তাই প্রশাসন স্বাস্থ্যবিধিসহ যেসব নীতিমালা ও নির্দেশনা ঠিক করেছে তা পরিপূর্ণভাবে প্রতিপালন ও বাস্তবায়ন হলেই কক্সবাজারকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করা যাবে।
হোটেল সী পার্ল-১ এর তত্বাবধায়ক মৌঃ আবদুল গফুর জানিয়েছেন, গত ৪ দিন থেকে বিভিন্ন কক্ষ পরিষ্কার করার কাজ চলছে। আশাকরি ১৭ আগস্টের আগেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে। আমরা বর্তমান করোনা পরিস্থিতির কারণে বেশ ক্ষতিগ্রস্ত। ভাড়ায় হোটেল নিয়ে আমরা অত্যন্ত বেকায়দায়। প্রশাসনসহ সকল মহলের উচিত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িদের সহযোগীতা করা।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত


'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর