শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ০৬:০৯ পিএম, ২০২৪-১০-১৫
মায়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বিজিবি।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী সীমান্ত দিয়ে আরাকান আর্মি জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করে।
ফিরিয়ে আনা জেলেরা হলেন, রামু উপজেলার তুরিঙ্গাকাটা গ্রামের মো. ইসমাইল (২৭), সদর উপজেলার আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২) ও মো. জয়নাল (৫৫)।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ সেপ্টেম্বর সকালে নুনিয়ারছড়া ফিশারিঘাট থেকে ১৬ জেলে একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৫ অক্টোবর সন্ধ্যায় তিনটি ট্রলারে করে অজ্ঞাত সন্ত্রাসীরা জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে।
পরে ৭ অক্টোবর ভোরে সন্ত্রাসীরা জেলেদের বঙ্গোপসাগরের মায়ানমার অংশে একটি চরে ছেড়ে দেয়। পরে জেলেরা মায়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করে।
এ জেলেরা প্রায় ছয় দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর তাদের আটকের বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে ১৬ জন জেলেকে ফেরত এনে তাদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited