বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বৈরাচারের দোসরদের দিয়ে কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের পাঁয়তারা প্রধানশিক্ষকের, এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৯ পিএম, ২০২৪-১২-২১

স্বৈরাচারের দোসরদের দিয়ে কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের পাঁয়তারা প্রধানশিক্ষকের, এলাকাবাসীর ক্ষোভ

উচ্চশিক্ষিত যোগ্য ও মেধাবী ব্যক্তিদের বাদ দিয়ে পতিত স্বৈরাচারের দোসর ও আওয়ামীলীগের পদধারী নেতা সিন্ডিকেটভুক্ত লোকদের নাম তালিকাভুক্ত করে দ্রুত চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর নাম পাঠিয়ে দিয়ে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচনের পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা গীতা ব্রহ্মচারিণীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও সচেতনমহল।

জানাযায়,গত ২৬ নভেম্বর তারিখে শিক্ষাবোর্ড কর্তৃক বিদ্যালয় অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা আসে। এ নির্দেশনা মোতাবেক অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচনের জন্য তিনজনের নাম প্রেরণের কথা থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উদ্দেশ্যপ্রণোদিত ও গোপনীয়ভাবে বিনা প্রচারে তড়িগড়ি করে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের না জানিয়ে উচ্চশিক্ষিত, মেধাবী যোগ্যপ্রার্থীদের বাদ দিয়ে পতিত স্বৈরাচারের দোসর আওয়ামীলীগের পদধারী নেতা সিন্ডিকেটভুক্ত লোকদের নাম তালিকাভুক্ত করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। প্রধান শিক্ষিকা জেলা প্রশাসক বরাবর যে তিনজনের নাম প্রেরণ করেন তারা হলেন, সুমন চক্রবর্তী, বিধান দাশ ও শুভাসিস সেনগুপ্ত। সভাপতি পদে প্রেরিত এ ৩ জন প্রার্থীই আওয়ামীলীগের পদধারী নেতা। এরমধ্যে সুমন চক্রবর্তী আনোয়ারা উপজেলা যুবলীগনেতা ও সাবেক ভূমিমন্ত্রীর পি এস সায়েমের ঘনিষ্ট ব্যক্তি। বিধান দাশ চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক। শুভাসিস সেনগুপ্ত চাতরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন করে তালিকা পাঠাতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্তকর্তা ( ইউএনও) বরাবর কয়েকটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা।

স্থানীয়রা জানায়,২৬তারিখ শিক্ষাবোর্ড থেকে নির্দেশনা আসলে ও ৩-৪ কার্যদিবসের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যোগ্যপ্রার্থী থাকার পরও আওয়ামী দোসরদের নিয়ে প্রধান শিক্ষিকা সিন্ডিকেট করে গোপনে দ্রুত জেলা প্রশাসক বরাবর তালিকা পাঠিয়ে দেন। সভাপতি পদে প্রেরিত ৩জন প্রার্থীই স্বৈরাচার আওয়ামীলীগের দোসর। যাদের কোন সামাজিক গ্রহণযোগ্যতা নেই। স্কুলের প্রধান শিক্ষিকা গীতা ব্রহ্মচারিণী সুকৌশলে এ ধরনের কর্মকান্ড করে এলাকাবাসীর মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্ঠা করছে। যাতে এলাকাবাসীর মধ্যে একটা সুন্দর ভ্রাতৃত্বের বন্ধন আছে সেটা নষ্ট হয়ে যায়।

তারা আরও জানায়,  গত ১১ বছর ধরে স্কুলের প্রধান শিক্ষক ও পতিত স্বৈরাচারের দোসররা মিলে কোন নির্বাচন না দিয়ে সিলেকশনের মাধ্যমে সিন্ডিকেটভুক্ত লোক নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে একটানা স্কুলের প্রতিনিধিত্ব করে যাচ্ছে যার ফলে দীর্ঘদিন ধরে এলাকার গণ্যমান্য ও সুযোগ্য লোকেরা প্রতিনিধিত্ব করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। এ বিতর্কিত ব্যক্তিদের ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার সচেতন মহল জানার পর প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে অবহিত করলেও তিনি কোন ধরনের কর্ণপাত না করে বরঞ্চ উল্টো আচরণ করছে। তিনি এলাকার মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করে ধর্মীয় সংখ্যালঘু ঘটনা হিসেবে রূপ দেওয়ার চেষ্ঠা করছেন। দ্রুত প্রশাসন যদি এ বিষয়ে ব্যবস্থা না নেই তাহলে যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পতিত স্বৈরাচারের নেতাকর্মীদের বাদ দিয়ে যোগ্য ও মেধাবী ব্যক্তিদের তালিকা নতুন করে জেলা প্রশাসক বরাবর পাঠানোর দাবি জানান স্থানীয়রা।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোঃ মিজান জানান, স্কুলের প্রধান শিক্ষকা ও স্বৈরাচারের দোসররা মিলে সিন্ডিকেট করে গত ১১বছর ধরে যে দুর্নীতি ও লুটপাট করেছেন সেগুলো প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে প্রধান শিক্ষিকা তাদের সিন্ডিকেটের লোকদের সভাপতি বানিয়ে পুনরায় লুটপাট করার পাঁয়তারা চালাচ্ছেন।

সভাপতি প্রার্থী মোঃ ফরিদ আহমদ জানান, সভাপতি পদে আমি নাম জমা দিতে গেলে প্রধান শিক্ষিকা আমার নাম জমা নেয়নি। প্রধান শিক্ষিকা নিজের অপকর্ম চাপা রাখতে বিগত সভাপতির একান্ত ঘনিষ্ঠ লোকদের নিয়ে পছন্দের মনোনীত প্রার্থীদের সভাপতি বানিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ম্যানেজিং কমিটি গঠনের পাঁয়তারা চালাচ্ছেন।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোঃ সরওয়ার জানান, স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকাকে বিষয়টি বুঝিয়ে বললেও তিনি আমাদের কোনকথা শুনছেন না।প্রধান শিক্ষিকা নিজের ফায়দা লুটানোর জন্য সিন্ডিকেটের পছন্দের লোকদের সভাপতি বানানোর জন্য উঠেপড়ে লেগেছেন।

এ বিষয়ে জানতে কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা গীতা ব্রহ্মচারিণীকে মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাওআইসিটি) বলেন, তালিকাটা নিয়ে বিভিন্ন অভিযোগ আসায় আমরা তালিকাটা বাতিল করে দিয়েছি। নতুন করে সমন্বয় করে তালিকা পাঠানোর জন্য বলেছি।

 

রিটেলেড নিউজ

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত


ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত


অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত


দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত


বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর