বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সামগ্রিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক হুমকিতে পড়বে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:২৬ পিএম, ২০২৫-০৬-২১

সামগ্রিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক হুমকিতে পড়বে

ইরান-ইসরায়েল যুদ্ধ চলমান থাকলেও এখন পর্যন্ত আকাশপথের হামলায়ই সীমাবদ্ধ আছে। এরই মধ্যে চীন ইরানের পক্ষে বিবৃতি দিয়েছে, রাশিয়া মধ্যস্থতা চাইছে এবং ইংল্যান্ড দুই সপ্তাহের জন্য কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে আহবান জানিয়েছে।


শুধু ইসরায়েল আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাতে উৎসাহ দিয়েছেন। বিশ্বের শক্তিধর অন্য দেশগুলো যুদ্ধে উৎসাহ না দেখানোর কারণে এই মুহূর্তে মনে হচ্ছে, যুদ্ধটা থেমে যেতে পারে।
তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আমি একেবারেই দেখি না। ইরানে স্থলযুদ্ধ বা ভূমি দখলের প্রশ্ন এলে বিশ্বযুদ্ধের প্রশ্ন দেখা দিত।

যুদ্ধে নাটকীয় মোড় আসবে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে যায়। ইরানের ভূমির নিচে যেসব নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে, সেগুলোকে ভেদ করার মতো বোমা বা বাংকার বাস্টার ইসরায়েলের নেই।

তা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই আছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিজে বা ইসরায়েলকে দিয়ে সেই বাংকার বাস্টার ব্যবহার করে তখন ইরানের সঙ্গে তারাও সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালে ইরান ইসরায়েলে হামলার মতো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাবাহিনীর ওপরও হামলা শুরু করতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি, ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানো নিয়ে ট্রাম্প হুমকি দিলেও খোদ যুক্তরাষ্ট্রে এ নিয়ে দ্বিমত দেখা দিয়েছে।

চলমান যুদ্ধ পরিস্থিতি আরো দীর্ঘায়িত হলে শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া নয়, বিশ্বের সব দেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবে। পৃথিবীর বাণিজ্যিক লাইফলাইন হলো সমুদ্রপথ। যুদ্ধ দীর্ঘায়িত হলে সমুদ্রপথেও হামলা শুরু হতে পারে। সমুদ্রপথে কোনো ধরনের হামলা বা ব্লকেড দেখা দিলে সারা বিশ্বে তেলের বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দেবে। তেল-গ্যাসের সংকটে দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে।

এতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। তেলের ওপর আমাদের প্রায় সব কিছু নির্ভরশীল। কলকারখানাগুলোর প্রধান চালিকাশক্তি তেল-গ্যাস। এর দাম বেড়ে গেলে উৎপাদন খরচ বাড়বে। পণ্যের দাম বেড়ে গেলে মানুষের জীবনব্যয় বাড়বে। সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিও হুমকির মুখে পড়বে। অর্থাৎ বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অনেক দেশের সঙ্গে আমাদের বাণিজ্য আছে। উৎপাদন খরচ বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে তা বাজারজাত করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোর বহু নাগরিক মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানে অবস্থান করছে। তাদের ব্যক্তিজীবন নিয়ে সরকারের উদ্বিগ্নতা বাড়বে। সরকার তাদের নিজ দেশে ফিরিয়ে আনা বা অন্য দেশে কিভাবে পাঠানো যায়, তা নিয়ে সমস্যায় পড়বে। এরই মধ্যে ইরানে থাকা বাংলাদেশের ৪০০ নাগরিক এবং এমবাসিতে কর্মরতদের সরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু করেছে সরকার। পাকিস্তান সীমান্ত দিয়ে তাঁদের আনার চেষ্টা চলছে।
ভূ-রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ বড় কোনো খেলোয়াড় নয়। ফলে এ ক্ষেত্রে তেমন কোনো চ্যালেঞ্জ আমরা দেখছি না। তবে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তেল-গ্যাসের দাম বাড়লে ক্ষমতাধর দেশগুলো তেল সরবরাহকারী দেশগুলোর সঙ্গে দর-কষাকষির মাধ্যমে মূল্যছাড় নিয়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করার চেষ্টা করে। অনেক দেশে তেল মজুদের ব্যবস্থাও থাকে। আমরা তেলের দাম নিয়ে কতটুকু দর-কষাকষি করতে পারব বা মূল্যছাড় পেয়ে মজুদ করতে পারব, এসব বিষয়ে চ্যালেঞ্জ দেখছি। সে ক্ষেত্রে তেল সরবরাহ দেশগুলোর সঙ্গে চুক্তি করার বিষয়ে গুরুত্বারোপ করতে হবে। যেসব দেশের সঙ্গে আমাদের বাণিজ্য আছে, সেখানে কিছু চ্যালেঞ্জ থাকবে। তেল-গ্যাসের দাম বাড়লে পণ্যের দাম বেড়ে যাবে। এসব ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতকে কৌশলী হতে হবে এবং পরিকল্পনা করতে হবে আমাদের কী কী চ্যালেঞ্জ দেখা দিতে পারে এবং কিভাবে তা মোকাবেলা করা যায়।
লেখক :  চেয়ারম্যান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
অনুলিখন : শরীফ শাওন

সৌজন্যে কালের কণ্ঠ

রিটেলেড নিউজ

ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত


সশস্ত্র বাহিনীতে দুই দশকের নীরব অবিচার

সশস্ত্র বাহিনীতে দুই দশকের নীরব অবিচার

আমাদের বাংলা ডেস্ক : : মে. জে. (অব.) এইচআরএম রোকন উদ্দিন প্রায় দুই দশক ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে একটি নীরব যন্ত্...বিস্তারিত


বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ

বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ

আমাদের বাংলা ডেস্ক : : মেজর (অব.) মনজুর কাদের সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, ‘চীনকে ঘুমাতে দাও; যখন সে জেগে উঠবে, সে বিশ্বকে কা...বিস্তারিত


বন্ধ শিল্প পুনরুজ্জীবন কৌশল

বন্ধ শিল্প পুনরুজ্জীবন কৌশল

আমাদের বাংলা ডেস্ক : : কাজী আব্দুল্লাহ আল বোরহান রিজভী বাংলাদেশ গত এক দশকে অবকাঠামো উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং সামাজ...বিস্তারিত


মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে

মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে

আমাদের বাংলা ডেস্ক : : জাহাঙ্গীর আলম, সাংবাদিক ও কলামিস্ট আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে মানুষের সংখ্যা বাড়ছে, কিন্ত...বিস্তারিত


চাঁদাবাজি ও বেকারত্বের ছায়ায় রাষ্ট্রের নীতিগত চ্যালেঞ্জ

চাঁদাবাজি ও বেকারত্বের ছায়ায় রাষ্ট্রের নীতিগত চ্যালেঞ্জ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : শহরের ব্যস্ত মোড়ে দাঁড়ানো ক্ষুদ্র দোকানি, গ্রামের হতাশ তরুণ কিংবা চাকরির আশায়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর