শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:১৩ পিএম, ২০২৫-০৯-২৪
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তার সফরের সময় বিশ্ববাসীকে এটি পরিষ্কারভাবে জানাবেন।
শফিকুল আলম আরও জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন ড. ইউনূস। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের বিগত ১৪ মাসের সংস্কারমূলক কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের নানা পদক্ষেপ তুলে ধরবেন।
প্রেস সচিব বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে—এটাই প্রধান উপদেষ্টার মূল বার্তা।
তিনি আরও বলেন, বিশ্বনেতারা ইতোমধ্যেই এ নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।
সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে বলেও উল্লেখ করেনs তিনি।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে দেওয়া ভাষণে নির্বাচন প্রস্তুতি ছাড়াও সরকারের বিভিন্ন কার্যক্রম, বিচারব্যবস্থার সংস্কার ও রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরবেন।
আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টেই জনগণ দেখেছে তারা কী করেছে। বিগত ১৫ বছরে গুম, খুন, মিথ্যা মামলা-সব ছিল তাদের শাসনের অংশ।
একইসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে ফলে সরকারের তাদের কোনো দূরত্ব নেই।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited