শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৮ পিএম, ২০২৫-১০-০৯
ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে প্রদেয় বিক্রয় কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান।
সমিতির সভাপতি ময়নুল হক চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ১৯৪০ সাল থেকে ওষুধ কোম্পানিগুলো খুচরা ও পাইকারি বিক্রেতাদের ১৫ শতাংশ কমিশন দিয়ে আসছিল। বর্তমানে তা কমে ১২ শতাংশে নেমে এসেছে। অথচ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে এই কমিশন ৩০ শতাংশের বেশি।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন ফি, কর, দোকান ভাড়া, ফার্মাসিস্টের বেতন ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ওষুধ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সরকারি ফি ও খরচ বহুগুণ বেড়ে গেছে। অথচ কোম্পানিগুলোর কমিশন একই আছে, বরং আগের চেয়ে কমেছে।
বক্তারা বলেন, কমিশন ২৫ শতাংশে উন্নীত করার দাবি তারা আগেও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে তুলে ধরেছেন। গত ২২ মে তারা সারাদেশে মানববন্ধনও করেছেন। তবে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
ময়নুল হক চৌধুরী সতর্ক করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি না মানা হলে সারাদেশের কেমিস্টদের সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইকবাল লস্করসহ অন্য নেতাকর্মীরা।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited