শিরোনাম
সংবাদদাতা, বান্দরবান | ০২:৪০ পিএম, ২০২৫-১১-০২
পার্বত্য জেলা বান্দরবানে গরীব-অসহায় জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় তিনি জেলার বিভিন্ন এলাকার ৪৫ জন গরীব-অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
সহায়তা প্রাপ্তরা চিকিৎসা, উচ্চশিক্ষা গ্রহণসহ নানাবিধ প্রয়োজনে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। এ দিন জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দকৃত বিশেষ অনুদান থেকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আমরা সবাই নিজ নিজ কাজে এগিয়ে যাবো, পরনির্ভরশীলতা ছেড়ে জীবনে প্রতিষ্ঠিত হবো। ভিক্ষাবৃত্তি নয়, নিজের যোগ্যতা ও পরিশ্রমেই সমাজে টিকে থাকতে হবে।
তিনি সবাইকে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার ও কর্মমুখী জীবনের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন, জয়া দত্ত, জালাল মো. আশফাকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited