বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চালুর ১২ ঘণ্টা পরই বন্ধ হয়ে গেল সিইউএফএল

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০৩:৪৮ পিএম, ২০২৫-১১-০৩

চালুর ১২ ঘণ্টা পরই বন্ধ হয়ে গেল সিইউএফএল

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছিল দেশের অন্যতম বৃহৎ সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে উৎপাদন শুরুর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই আবারও বন্ধ হয়ে গেছে কারখানাটি।
শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারখানার উৎপাদন শুরু হয়। কিন্তু রবিবার বিকেল ৩টার দিকে তা বন্ধ হয়ে যায়।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিভয়েস২৪’কে বলেন, ‘যান্ত্রিক সমস্যার কারণে বিকেল ৩টা থেকে উৎপাদন বন্ধ রয়েছে। দ্রুত ত্রুটি মেরামতের কাজ চলছে। সমস্যা সমাধান হলে আবার উৎপাদন শুরু করা হবে।’
এর আগে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গত ১১ এপ্রিল থেকে সিইউএফএল অচল হয়ে পড়ে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
গত ১৯ অক্টোবর গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়। এরপর সপ্তাহখানেক প্রস্তুতির পর শনিবার রাতে উৎপাদন শুরু করে সিইউএফএল। কিন্তু ঘণ্টা কয়েকের মধ্যেই ফের থেমে যায় সেই উৎপাদন।
সিইউএফএল সূত্রে জানা গেছে, কারখানাটি পূর্ণমাত্রায় চালাতে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। 
গ্যাস সরবরাহ বন্ধ থাকার অভিযোগ বিষয়ে কেজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আজম খান বলেন,
‘আমরা গ্যাস সরবরাহে কোনো বাধা দিইনি। সরকারিভাবে কারখানা চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যা চাহিদার ওপর নির্ভর করে।’
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত সিইউএফএল ১৯৯৪ সালে চালু হয়। ২০০৬ সালের পর থেকে বারবার যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে এ কারখানায় উৎপাদন বন্ধ–চালু অবস্থা বিরাজ করছে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর