শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:৫১ পিএম, ২০২০-১২-২০
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭৬৭ জন। এসময়ে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৯২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে বিআইটিআইডি ল্যাবে ২১ জন, চমেক ল্যাবে ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭৯টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩টি নমুনা পজেটিভ আসে।
তবে এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।
অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৯৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ৮৯ জন এবং উপজেলায় ৭ জন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited