শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৪ পিএম, ২০২৫-১২-১৫
শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অধিকাংশই এরইমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি সাফল্য বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন – এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (আইটিইউসি-এপি) তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি ও সাফল্য নিয়ে আলোচনা হয়। শ্রম উপদেষ্টা জানান, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গত ১৭ নভেম্বর গেজেটভুক্ত হয়েছে, যা সব পক্ষ থেকে গৃহীত হয়েছে। নির্বাচিত সরকার পরে এটিকে আইনে পরিণত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে এবং সংশ্লিষ্ট বিধি প্রণয়নের কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন নং ১৫৫, ১৮৭ ও ১৯০ বাংলাদেশ অনুসমর্থন করেছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে আইএলওতে হস্তান্তর করা হয়েছে। এই তিনটি কনভেনশন অনুস্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশনই অনুস্বাক্ষরকারী দেশে পরিণত হয়েছে।
শ্রম পরিদর্শন কার্যক্রম শক্তিশালীকরণের বিষয়ে তিনি জানান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ দেওয়া হবে।
আইটিইউসি-এপির প্রতিনিধিরা সাম্প্রতিক সময়ে শ্রম অধ্যাদেশ জারি, আইএলওর তিনটি কনভেনশন অনুস্বাক্ষর এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। আইটিইউসি বাংলাদেশ চাপ্টারে অন্তর্ভুক্ত ৬টি শ্রমিক সংগঠনের পাশাপাশি আরও ৪টি শ্রমিক সংগঠনকে তাদের কনফেডারেশনে অন্তর্ভুক্ত করে একটি কনফেডারেশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কনফেডারেশন গঠন করার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited