বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনের পথে দিগন্ত খুলবে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৫৬ পিএম, ২০২৫-১২-২৩

তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনের পথে দিগন্ত খুলবে

ফটিকছড়ি প্রতিনিধি :
 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পা রাখার সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন ঘিরে সৃষ্ট সব অনিশ্চয়তা ও ধোঁয়াশা দূর হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনই দেশের গণতন্ত্র ও অবাধ নির্বাচনের পথে নতুন দিগন্ত খুলবে।  মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা অভিমুখে যাত্রার প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরোয়ার আলমগীর। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনের সব ধোঁয়াশা কেটে যাবে। তখন আর কেউ ভোট নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক। যত বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসবেন, নির্বাচন তত বেশি গ্রহণযোগ্য হবে। এতে অন্যায়কারীরা নির্বাচন বঞ্চিত করার সুযোগ পাবে না। নিজের প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজেও অনেক মামলার আসামি। মনোনয়নপত্র জমা দিলে দেখবেন আমার বিরুদ্ধে কত অভিযোগ তোলা হয়। কিন্তু এসব মামলাই রাজনৈতিকভাবে হয়রানিমূলক। সরোয়ার আলমগীর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে এবং তাঁর প্রত্যাবর্তন দিবস স্মরণীয় করে রাখতে ফটিকছড়ি থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী আগামীকাল বুধবার গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, পৌরসভা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, নুর উদ্দিন খান, মোহাম্মদ হান্নান চৌধুরী, শফিউল আজম, আহমদ রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহের ইকবাল লাভলু, পৌর যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক সাইফুল হাইদার রাসেল প্রমুখ। 

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর