শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:৪১ পিএম, ২০২৬-০১-১৯
একসময় ঢালিউডের পর্দায় নিয়মিত জুটি ছিলেন অমিত হাসান ও শাবনূর। সময়ের সঙ্গে দুজনেই এখন অভিনয়ে অনিয়মিত। শাবনূর থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়, আর অমিত হাসান বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে দূরত্ব সত্ত্বেও সম্প্রতি আবারও এক ফ্রেমে ধরা পড়লেন এই দুই তারকা। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিনেতা কাজী মারুফের বাসায় দেখা হয় অমিত হাসান ও শাবনূরের। সেই মুহূর্তের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি নিজের ফেসবুক থেকে প্রকাশ করেন কাজী মারুফ। সেখানে দেখা যায়, জনপ্রিয় গান ‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও’-এর তালে নাচছেন অমিত হাসান ও শাবনূর। শুধু নাচ নয়, অমিত হাসানের সঙ্গে শাবনূরকে গানও গাইতে দেখা যায়। পরে মারুফ ফেসবুক লাইভে এসে সেই আনন্দঘন মুহূর্তটি অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। জানা গেছে, ছেলে আইজানের ইচ্ছাতেই যুক্তরাষ্ট্র ভ্রমণে গেছেন শাবনূর। এই সফরে দেশটিতে অবস্থানরত ঢালিউডের একাধিক তারকার সঙ্গে দেখা করছেন তিনি। কদিন আগে মৌসুমীর সঙ্গে দেখা করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার কাজী মারুফের বাসায় অমিত হাসানের পাশাপাশি মাহিয়া মাহির সঙ্গেও আড্ডায় মেতে উঠতে দেখা গেল তাকে। এছাড়া যুক্তরাষ্ট্রে শাবনূরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মামুন ইমন, রেসিসহ আরও কয়েকজন তারকার। তাদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দমুখর দিন পার করছেন ঢালিউডের এই সুপারস্টার। নস্টালজিয়ায় ভরা এসব মুহূর্তে ভক্তরাও ফিরে পাচ্ছেন প্রিয় তারকাদের একঝলক।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited