শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৮:৩৩ পিএম, ২০২৬-০৫-১৪
সামাজিকমাধ্যমে প্রায় প্রতিদিনই নতুন নতুন ইস্যুতে আলোচনা-সমালোচনায় মেতে উঠেন নেটিজেনরা। যদিও সেসবের অধিকাংশ কতটা অর্থপূর্ণ বা যুক্তিযুক্ত- তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এবার তেমনই এক বিষয়কে কেন্দ্র করে আফসোস প্রকাশ করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। বৃহস্পতিবার (১৪ মে) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে অন্যের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনাকারীদেরকে একহাত নিয়েছেন তিনি। ফারিয়া লেখেন, ‘গত ২৪ ঘণ্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যে রকম প্রতিবাদ, ক্ষোভ আর আলোচনা দেখলাম, সেই একই তীব্রতা যদি ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়েও দেখাতো, কিংবা ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হওয়া, ৪০০-এর বেশি শিশুর মৃত্যুর বিষয়টি নিয়েও দেখাতো- তাহলে দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো। সামাজিকমাধ্যমে শবনম ফারিয়ার এই পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। তার পোস্টটি অনুরাগীদের অনেকে শেয়ার করেছেন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ছোটপর্দা বা চলচ্চিত্রে কম কাজ করছেন শবনম ফারিয়া। কারণ, মানসম্পন্ন বা ভালো চিত্রনাট্যের অপেক্ষা। অভিনেত্রীর স্পষ্ট কথায়, ‘ভালো স্ক্রিপ্ট ছাড়া কাজ করছি না। এর সুবিধা হচ্ছে দর্শক জানবেন আমি যে কাজটি করবো, তা অবশ্যই ভালো কাজ, গড়পড়তা কিছু হওয়ার সম্ভাবনা নেই। অভিনয় কম করি বলে এই পরিবেশন, শুটিং সবকিছু মিস করি। তবুও আমি সিদ্ধান্তে অটল ভালো কাজ ছাড়া করছি না।’
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited